,

১৮ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জাতীয় পার্টি

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রাদেশিক ব্যবস্থার প্রবর্তনসহ ১৮ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)।আজ শুক্রবার সকাল ১০টায় জাপা চেয়ারম্যান এরশাদের বনানী অফিসে দলের পক্ষে এই নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন জাপা চেয়ারম্যানের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা এবিএম রুহুল আমিন হাওলাদার।

এ সময় প্রাদেশিক ব্যবস্থার প্রবর্তন, নির্বাচন পদ্ধতির সংস্কার, পূর্ণাঙ্গ উপজেলা ব্যবস্থার প্রবর্তন, বিচার বিভাগের স্বাধীনতা, ধর্মীয় মূল্যবোধ, সন্ত্রাস দমনের কঠোর ব্যবস্থা, জ্বালানি ও বিদ্যুতের সমাধান, পল্লী রেশনিং চালু করা, শিল্প ও অর্থনীতির অগ্রগতি সাধন, স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর স্বার্থসহ ১৮ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়।

রুহুল আমিন হাওলাদার বলেন, ‘জাতীয় পার্টি ক্ষমতায় গেলে এককেন্দ্রিক শাসন ব্যবস্থার পরিবর্তে দেশের বর্তমান আট বিভাগকে আটটি প্রদেশে উন্নিত করা হবে। প্রদেশগুলোর নাম হবে উত্তরবঙ্গ প্রদেশ, বরেণ্য প্রদেশ, জাহাঙ্গীরনগর প্রদেশ, জালালাবাদ প্রদেশ, জাহানাবাদ প্রদেশ, চন্দ্রদীপ প্রদেশ, ময়নামতি প্রদেশ এবং চট্টলা প্রদেশ।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর