,

‘ভোট বিপ্লবের মাধ্যমে বুকে চেপে বসা দজ্জাল সরকারকে সরাতে হবে’

news-image

নিজস্ব প্রতিবেদক : ভোট বিপ্লবের মাধ্যমে বুকে চেপে বসা দজ্জাল সরকারকে সরাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার বগুড়া-৬ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে কর্মিসভায় মির্জা ফখরুল এ কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘ধানের শীষের প্রার্থীকে জেতানো ছাড়া সামনে কোনো পথ খোলা নেই। ভোট বিপ্লবের মাধ্যমে বুকে চেপে বসা দজ্জাল সরকারকে সরাতে হবে। বিএনপির প্রতিষ্ঠানের জন্মভিটা বগুড়া। খালেদা জিয়া এ বগুড়ার পুত্রবধূ। প্রতিটি নির্বাচনে তিনি এখানে প্রার্থী হন। ধানের শীষ নিয়ে দেশের এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে ছুটে বেড়ান। এবার সরকার তাকে অন্যায়ভাবে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে, ফরমায়েশি সাজা দিয়ে কারাগারে আটকে রেখেছে। সরকার বুঝতে পেরেছে খালেদা জিয়া বাইরে থাকলে তাদের কোথাও জেতার সম্ভাবনা নেই।’

সারা দেশে সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ নেই অভিযোগ করে তিনি বলেন, ‘প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সরকারের হাতে। সারা দেশে ধানের শীষের কর্মী-সমর্থকদের হামলা করে, মামলা করে অরাজক পরিস্থিত তৈরি করা হয়েছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম। তিনি কথা দিয়েছিলেন, তফসিল ঘোষণার পর অন্যায়ভাবে কাউকে গ্রেপ্তার করা হবে না। তিনি কথা রাখেননি। এখন সারা দেশে বিএনপির প্রার্থী ও কর্মীদের মাঠে নামতে দেওয়া হচ্ছে না। আমার ওপর হামলা হয়েছে। অন্যান্য প্রার্থীর ওপর হামলা লেগেই আছে। আজকেও ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনসহ অন্যান্য নেতাদের ওপর হামলা হয়েছে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেলা ১১টায় বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে কর্মিসভার মধ্য দিয়ে তাঁর দুই দিনের নির্বাচনী প্রচার কর্মসূচি শুরু করেছেন। সভার শুরুতেই সভাপতির আসনে বসা নিয়ে বিএনপির কর্মী-সমর্থকদের একটি অংশের মধ্য ব্যাপক হট্টগোল শুরু হয়। তারা বিএনপির জেলা সভাপতি সাইফুল ইসলামের সভাপতির চেয়ারে বসার বিরোধিতা করে স্লোগান দিতে থাকেন। পরে সাইফুল মাইক্রোফোনে ঘোষণা দেন, তিনি সভাপতিত্ব করবেন না। তার বদলে সভাপতিত্ব করবেন খালেদা জিয়ার উপদেষ্টা ও বগুড়া পৌরসভার মেয়র একেএম মাহবুবর রহমান।

মির্জা ফখরুল কর্মী সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তাঁর বক্তব্য বলেন, ‘আমাদের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ। বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে। নেত্রী কারাগারে। নেতা দেশের বাইরে। আমি এখানে ধানের শীষের প্রার্থী হয়ে আসিনি। নেত্রীর প্রতিনিধি হয়ে এসেছি। নেত্রী কারাগারে অসুস্থ অবস্থায় দুঃসহ জীবনযাপন করছেন। তাঁকে মুক্ত করতে হলে আপনাদের সামনে কোনো পথ খোলা নেই।’

নিজেদের মধ্যে কোন্দল রাখলে কোনো আসনে জেতার সম্ভাবনা নেই বলেও সতর্ক করেন বিএনপি মহাসচিব।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর