,

ড. কামাল হোসেনের গাড়ি বহরে হঠাৎ হামলা

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে।

গণফোরামের মিডিয়া কো-অর্ডিনেটর লতিফুল বারী হামীম এ অভিযোগ করেন।
তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানাতে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মিরপুর স্মৃতিসৌধে যান জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে মেইন গেটে ড. কামাল হোসেনের গাড়ি বহরে হঠাৎ হামলা চালানো হয়।

এজন্য ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠন ছাত্রলীগ ও যুবলীগকে দোষারোপ করে লতিফুল বারী বলেন, হামলায় কামাল হোসেনের গাড়ি খুব বেশি ক্ষতিগ্রস্ত না হলেও বহরের পেছনে থাকা ঐক্যফ্রন্ট নেতা আ স ম আবদুর রব, জগলুল হায়দার আফ্রিক, ঢাকা-১৪ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী সিদ্দিক সাজুর গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ১০-১২ জন আহত হন।

ছবি তুলতে গিয়ে কয়েকজন ফটোসাংবাদিকও হামলার শিকার হয়েছেন বলে জানান লতিফুল বারী।সূত্র: বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর