,

শাহজালাল বিমানবন্দরে ১৬ কেজি সোনা জব্দ

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর শাহজালাল বিমানবন্দর থেকে ১৬ কেজি সোনা জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে বলে ঢাকা কাস্টমস হাউজের উপ-কমিশনার অথেলো চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন।

তিনি গণমাধ্যমকে বলেন, সোনা চোরাচালানের গোপন সংবাদ থাকায় কাস্টমস হাউজের সদস্যরা বিমানবন্দরে তৎপর ছিল। এ সময় সরকারি সুবিধাপ্রাপ্ত ব্যক্তির দুটি ব্যাগ খালাসের কথা বলে একজন এসে স্বর্ণগুলো নেওয়ার চেষ্টা করেন। কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হলে তিনি ব্যাগ মালিকের পাসপোর্ট আনার কথা বলে পালিয়ে যান। পরে ব্যাগ খুলে ১৬ কেজি সোনা পাওয়া যায়।

গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্স এসকিউ ৪৪৮ ফ্লাইটে আসা এক যাত্রীর ব্যাগ থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। সিঙ্গাপুর এয়ারলাইন্সে যোগাযোগ করে জানা যায়, ওই ব্যাগটি সাইফুল ইসলাম নামে এক ব্যক্তির। কিন্তু তাকে গ্রেপ্তার করা যায়নি।

সে ব্যক্তির জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করেও তিনি না আসায় বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে দুটি ব্যাগ খোলা হলে তাতে ১০০ গ্রাম ওজনের ১৬১টি সোনার বার পাওয়া যায়। সেই সঙ্গে ১০০টি শাওমি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয় সেই ব্যাগ থেকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর