,

ভোটদানের ক্ষেত্রে লোভী সুবিধাভোগীদের বর্জন করতে হবে : ড. কামাল

news-image

নিউজ ডেস্ক : জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেছেন, বুদ্ধিজীবীদের আত্মদানকে মাথায় রেখেই আমরা ১৪ ডিসেম্বর পালন করব। ভোটদানের ক্ষেত্রে লোভী সুবিধাভোগীদের বর্জন করতে হবে।

আজ শুক্রবার সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দ। এর নেতৃত্ব দিয়েছেন ড. কামাল হোসেন।

এ সময় সাংবাদিকদের তিনি বলেন, ভোটদানের ক্ষেত্রে লোভী সুবিধাভোগীদের বর্জন করতে হবে।

তিনি আরো বলেন, আমরা শোষণমুক্ত সমাজের জন্য কাজ করে যাচ্ছি। আমরা ঐক্যবদ্ধ হব। স্বাধীনতার স্বপ্নকে সামনে রেখে কাজ করে যাব এবং সেই স্বপ্নকে আমরা বাস্তবে রূপান্তরিত অবশ্যই করব।

আজ বেলা ২টায় মোহাম্মদপুরের টাউন হল বাজারে পথসভা করবে ঐক্যফ্রন্ট, বেলা ৩টায় ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয়ে সংস্কৃতিকর্মীদের সঙ্গে মতবিনিময়সভা ও বিকাল ৪টায় শ্যামপুরে পথসভা করা হবে।

আগামীকাল শনিবার কামাল হোসেনের নেতৃত্বে ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশে সড়কপথে পথসভা করবে ঐক্যফ্রন্ট।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর