,

তিনদিনের কর্মসূচি ঘোষণা করল ঐক্যফ্রন্ট

news-image

নিউজ ডেস্ক : শহীদ বুদ্ধিজীবী দিবস ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। আগামীকাল ১৪ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত মোট তিনদিন নির্বাচনী প্রচারসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে তারা।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় ঐক্যফ্রন্টের অস্থায়ী অফিস পুরানা পল্টনে জোটের সমন্বয় কমিটির বৈঠকের পর কর্মসূচি ঘোষণা করা হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে, শুক্রবার সকাল আটটায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, বেলা দুইটায় মোহাম্মদপুরের টাউন হল বাজারে পথসভা, বেলা তিনটায় ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয়ে সংস্কৃতিকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা এবং বিকেল চারটায় শ্যামপুরে পথসভা। সব কটি অনুষ্ঠানেই ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন থাকবেন বলে জানানো হয়।

১৫ ডিসেম্বর ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশে সড়কপথে পথসভা করবে। এতে ড. কামাল হোসেন নেতৃত্ব দেবেন বলে জানানো হয়েছে। টঙ্গী থেকে এই পথসভা শুরু হবে।

১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সকাল নয়টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যাবেন ঐক্যফ্রন্টের নেতারা। এ ছাড়া একই দিনে বেলা তিনটায় বিএনপির নয়াপল্টন অফিস থেকে বিজয় শোভাযাত্রা করা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর