,

জুভেন্টাসের ‘লজ্জার’ হার

news-image

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে বুধবার রাতে ‘এইচ’ গ্রুপের ম্যাচে জুভেন্টাসের বিপক্ষে ২-১ গোলে জয় তুলে নিয়েছে ফরাসি ক্লাব ইয়াং বয়েজে। প্রথম ১৫ মিনিটে ভালো দুটি সুযোগ হাতছাড়া করেন জুভেন্টাসের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

পরে খেলার ৩০তম মিনিটে গিয়ুম উয়াহুর স্পট কিকে উল্টো পিছিয়ে পড়ে জুভেন্টাস। ডি-বক্সে ক্যামেরুনের মিডফিল্ডার গামালেউকে জুভেন্টাসের ডিফেন্ডার আলেক্স সান্দ্রো ফাউল করলে পেনাল্টিটি পায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের ৬৮তম মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণে ব্যবধান বাড়ায় স্বাগতিকরা। সতীর্থের পাস পেয়ে একটু এগিয়ে ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে নিজের দ্বিতীয় গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড উয়াহু।

আক্রমণের ধার বাড়াতে ৭২তম মিনিটে ডিফেন্ডার মাত্তিয়া দে শিলিওকে বসিয়ে পাওলো দিবালাকে নামান কোচ। আস্থার প্রতিদান দিতে দেরি করেননি তিনি। রোনালদোর ব্যাকপাস ডি-বক্সের বাইরে পেয়ে প্রথম ছোঁয়ায় জোরালো শটে ব্যবধান কমান আর্জেন্টাইন ফরোয়ার্ড।
পরে যোগ করা সময়ের শেষ মিনিটে দূরপাল্লার শটে দিবালা বল জালে পাঠালেও রোনালদো অফসাইডে থাকায় গোল পায়নি জুভেন্টাস।

ছয় ম্যাচে চার জয়ে জুভেন্টাসের পয়েন্ট ১২। তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে জোসে মরিনিয়োর ইউনাইটেড। তৃতীয় হয়ে ইউরোপা লিগে জায়গা করে নেওয়া স্পেনের ক্লাব ভালেন্সিয়ার পয়েন্ট ৮। ইয়াং বয়েজের পয়েন্ট ৪।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী