,

পাবনায় আবু সাইয়িদের নির্বাচনী প্রচারণায় হামলা, গাড়ি ভাঙচুর

news-image

পাবনা প্রতিনিধি : পাবনা-১ আসনের ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদের নির্বাচনী প্রচারণায় হামলা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে পাবনার সাঁথিয়া বাজারে এ ঘটনা ঘটে। এসময় অধ্যাপক আবু সাইয়িদের গাড়িসহ দুটি গাড়ি ভাঙচুর করে। এই ঘটনায় ৬/৭ জন আহত হয়। ঘটনার পরপরই সাথিয়া থানায় গিয়ে অভিযোগ করেন অধ্যাপক আবু সাইয়িদ।

হামলার ঘটনায় অধ্যাপক আবু সাইয়িদ বলেন, আমি ধোপাদহ ইউনিয়নে নির্বাচনী প্রচারণার জন্যে যচ্ছিলাম। পথিমধ্যে সাঁথিয়া বাজারে পৌঁছে আমরা স্থানীয় লোকজনের সাথে কুশলাদি বিনিময় করি। এসময় অতর্কিত ভাবে শামসুল হক টুকুর লোকজন আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এসময় আমিসহ আমার প্রায় ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। একটি মোটরসাইকেলসহ সেই চালককেও খুঁজে পাচ্ছি না। মোট তিনটি মোটসাইকেল তারা নিয়ে গেছে বলেও জানান তিনি।

এমন সন্ত্রাসী কর্মকাণ্ডে কোনো ভাবেই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় নির্বাচন কমিশনের। আমার এলাকায় গণজোয়ার দেখে টুকুর লোকজনের মাথা খারাপ হয়ে গেছে। তাই তারা আমাকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা হামলা করেছে। আমি দ্রুত সেখান থেকে সাঁথিয়া থানায় গিয়ে আশ্রয় নেই। এ ঘটনায় নির্বাচন কমিশন বরাবর লিখিত ভাবে বিষয়টি অবহিত করবেন বলেও জানান তিনি।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অধ্যাপক আবু সাইয়িদ নিজে এসে থানায় অভিযোগ করেছেন। তবে আমরা এ বিষয়ে আর কিছু বলতে পারছি না, কেননা নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক আমাদের চলতে হচ্ছে। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর