,

রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিল সিএসকেএ মস্কো

news-image

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগে ৩-০ গোলে রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিল সিএসকেএ মস্কো। এর আগে প্রথম লেগে নিজেদের ঘরের মাঠে রিয়ালের বিপক্ষে ১-০ গোলে জিতেছিল সিএসকেএ মস্কো। তাই দুই লেগ মিলিয়ে বর্তমান চ্যাম্পিয়নদের ৪-০ ব্যবধানে হারালো! মৌসুমের শুরুটা বাজে করার পর জয়ের ধারায় ফেরার ইঙ্গিত দিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে তা আভাসই হয়ে থাকছে। ফের হারের তিক্ত স্বাদ নিল স্প্যানিশ জায়ান্টরা। নিজেদের দুর্গে তুলনামূলক খর্বাশক্তির সিএসকেএ মস্কোর বিপক্ষে স্রেফ উড়ে গেছে তারা।

বুধবার রাতে প্রতিপক্ষের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে খেলতে নামে রেড ব্লুজরা। শুরুতেই স্বাগতিকদের ওপর ঝাঁপিয়ে পড়ে তারা। তবে গোলের দেখা মিলছিল না। অপেক্ষার পালা শেষ হয় ৩৭ মিনিটে। ডি-বক্সে আর্নর সিগুর্দসনের বাড়ানো বল ধরে এক ঝটকায় ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো শটে নিশানাভেদ করেন ফিওদোর চালোভ।

এর পর রিয়াল শিবিরে শুধুই আতঙ্ক ছড়িয়েছে মস্কো। ৪৩ মিনিটে ফের নিশানাবাজি করেন অতিথিরা। দুর্দান্ত ভলিতে বল ঠিকানায় পাঠিয়ে বার্নাব্যুকে স্তব্ধ করে দেন শেনিকভ। ২-০ গোলের ব্যবধান নিয়ে বিরতিতে যায় তারা। আগেই নকআউটপর্ব নিশ্চিত হওয়ায় এদিন শুরুর একাদশে লুকা মদরিচ, গ্যারেথ বেল, টুনি ক্রসকে খেলাননি সান্তিয়াগো সোলারি। দ্বিতীয়ার্ধের শুরুতে বেনজেমাকে বসিয়ে বেল এবং কিছুক্ষণ পর মার্কোস লরেন্তেকে তুলে ক্রুসকে নামান তিনি। তাতেও কোনো লাভ হয়নি।
অধিকাংশ সময় বল নিয়ন্ত্রণে রাখলেও ফের গোল হজম করতে হয় রিয়ালকে। ৭৩ মিনিটে ডি-বক্সে সতীর্থের বাড়ানো বল ধরে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন সিগুর্দসন। এতে অসাধারণ জয় নিশ্চিত হয় মস্কোর। দুর্দান্ত এ জয়ের পরও ইউরোপ মঞ্চ থেকে ছিটকে পড়েছে ভিক্টর গোনছারেঙ্কোর শিষ্যরা। তবে ঠিকই রিয়ালকে লজ্জা দিয়েছে তারা। ইতিহাসে ঘরের মাঠে ইউরোপসেরা টুর্নামেন্টে মাদ্রিদের দলটিকে সবচেয়ে বড় হারের বিব্রতকর স্বাদ দিয়েছে মস্কো।

চ্যাম্পিয়ন্স লিগ নামকরণ করার পর ঘরের মাঠে সবচেয়ে বড় ব্যবধানে হারের লজ্জায় পড়তে হলো সান্তিয়াগো সোলারির দলকে। তাছাড়া চতুর্থ দল হিসেবে রিয়াল মাদ্রিদকে হোম এবং অ্যাওয়ে ম্যাচে হারালো সিএসকেএ মস্কো।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী