,

গাজীপুরে বিএনপির দুই নেতা আটক

news-image

নিজস্ব প্রতিবেদক : আটকরা হলেন, গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি হুমায়ুন কবির সরকার ও শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোতালেব। তারা দুজনই গাজীপুর-৩ আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী ইকবাল সিদ্দিকীর নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক।

বৃহস্পতিবার ভোর রাতে পৌর এলাকার ভাংনাহাটি গ্রামের নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।
নেতাদের আটকের ঘটনায় বৃহস্পতিবার সকালেই তাদের ছাড়িয়ে আনতে থানায় হাজির হন গাজীপুর-৩ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী।

সাংবাদিকদের নিকট অভিযোগ করেন, সরকারি দল আমার নেতাকর্মী-সমর্থকদের মধ্যে আতঙ্ক তৈরির জন্যই কোন প্রকার মামলা-অভিযোগ ছাড়াই দুই নেতাকে আটক করেছে। তারা (সরকারি দল) আমার প্রার্থিতাকে, বিরোধীদলকে ভয় পেয়েছে। ভয় পেয়ে তারা জনগণের ভোটের উপর আস্থা না রাখতে পেরেই প্রশাসনকে ব্যবহার করে এখন ধরপাকড় শুরু করেছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম
জানান, ওই দুই নেতাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ ছিল। তাই তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর