,

‌‌আমার কাছে কোনো দাবি করতে হয় না, তার আগেই আমি দিয়ে দিই

news-image

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামীতে ক্ষমতায় আসলে ফরিদপুর বিভাগ হবে। আমার কাছে কোনো দাবি করতে হয় না। তার আগেই আমি দিয়ে দিই। গতবার জনসভায় বলেছিলাম ফরিদপুরকে বিভাগ করা হবে। এ প্রক্রিয়া অব্যাহত আছে। অন্যান্য জেলাগুলোর সাথে আলোচনা চলছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিন বৃহস্পতিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার ফরিদপুর-৩ আসনের আওয়ামী লীগ আয়োজিত পথসভায় বক্তব্য দেন তিনি। এর আগে তিনি ফরিদপুর-৩ আসনের একটি কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। পথে এরমক মোট সাত পথসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, অতীতে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের সরকার গঠন করতে সহায়তা করেছিলেন বলেই আজ আমরা উন্নয়নের মহাসড়কে। এ গতি যেন থেকে না যায়। সে জন্য নৌকা মার্কায় ভোট চাই। আমরা আর যুগে ফিরে যেতে চাই না। সন্ত্রাসীরা ক্ষমতায় আসুক আমরা চাই না। অন্ধকার থেকে আমরা আলোর পথে যাত্রা শুরু করেছি। এ যাত্রা যেন অব্যাহত থাকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর