বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রেফতার হলেন ঐক্যফ্রন্টের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব

news-image

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক ও ঐক্যফ্রন্টের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক জুলফিকার শামীমকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১২ ডিসেম্বর) রাত ১১ টার দিকে পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে সখীপুর থানা পুলিশ।

গ্রেফতারের সংবাদ শুনে রাতেই এ আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী কুঁড়ি সিদ্দিকী, নাসরিন কাদের সিদ্দিকী, কেন্দ্রীয় যুব আন্দোলনের আহ্বায়ক হাবীবুন নবী সোহেলসহ অন্যান্য নেতাকর্মীরা থানায় তাকে দেখতে যান।

আজ বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সকালে গ্রেফতার অধ্যাপক জুলফিকার শামীমকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর হোসেন বলেন, নাশকতার মামলার পলাতক আসামি উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক জুলফিকার শামীমকে গ্রেফতার করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির প্রার্থী কুঁড়ি সিদ্দিকী। তিনি বলেন, ষড়যন্ত্র করে দলীয় নেতাকর্মীদের গ্রেফতার করা যাবে। কিন্তু গণতন্ত্র পুনরদ্ধারের এ নির্বাচনে সাধারণ জনগণকে থামানো যাবে না।

এ জাতীয় আরও খবর

ডিসেম্বরে চালু হতে পারে পান্থকুঞ্জ র‌্যাম্প

শিক্ষা ভবন ছাড়লেন আন্দোলনরত শিক্ষার্থীরা

দুর্নীতিমুক্ত দেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার

অনুপস্থিত পরীক্ষার্থীদের ফের পরীক্ষার সুযোগ

সব সরকারি সুবিধা এক কার্ডে, আসছে ‘ইউনিভার্সাল কার্ড’

আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে ইতিহাস নয়, জয় চায় দুই দল

শহীদ-মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়নে রাজনীতির অভিযোগ প্রধানমন্ত্রীর

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি আরব

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিকে অযৌক্তিক বলছেন অনেক শিক্ষার্থী

সচিবালয়ের পথে লংমার্চে শিক্ষার্থীরা

সাজেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু