মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মাশরাফির পক্ষে ভোট চাইছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা

news-image

নিউজ ডেস্ক : বর্তমানে বাংলাদেশের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে ঢাকায় খেলার মাঠে লড়ছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি খেলার মাঠে থাকলেও থেমে নেই তার নির্বাচনী প্রচারণা।

নড়াইল-২ আসনে মাশরাফিকে নির্বাচনে জয়ী করতে ইতোমধ্যে ভোটের মাঠে নেমে পড়েছে আওয়ামী লীগের নেতাকর্মীসহ নৌকা সমর্থকেরা।

নেতাকর্মীদের পাশাপাশি নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন কিশোর-তরুণরা। মাশরাফি বলতে পাগল নড়াইলে শত শত তরুণ-তরুণীরা মাশরাফির জন্য ঘরে ঘরে গিয়ে ভোট চাইছেন। মাশরাফি খেলার মাঠে থাকুক, তারা মাশরাফির জন্য ভোট চাইবেন- এমনটাই জানালেন রাতুল নামের এক তরুণ।

মাশরাফির জন্য নির্বাচনী মাঠে নেমেছেন নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৯৯৯ সালের এসএসসি ব্যাচের বন্ধুরা। পাশাপাশি ১৯৯৮ সালের এসএসসির বন্ধুরাও মাশরাফির জন্য বিভিন্ন এলাকায় যাচ্ছেন। এ লক্ষে প্রতিদিন দুপুর থেকে রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় বিভিন্ন পেশার মানুষের সঙ্গে মাশরাফির পক্ষে মতবিনিময়, গণসংযোগ, লিফলেট বিতরণ করেছেন তারা।

মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন জানালেন, খেলা শেষ করে চলতি মাসের ১৬-১৭ তারিখে নড়াইলে আসতে পারেন মাশরাফি। নড়াইলে এসে নির্বাচনী প্রচারে যাওয়ার কথা রয়েছে মাশরাফির।

এ জাতীয় আরও খবর

চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সবকিছু হয়তো পরিকল্পনা অনুযায়ী হয়নি : সুনেরাহ

আর্জেন্টিনায় বাসার-পায়েলের যৌথ সমর্থন

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি

মেসির গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ