মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে সড়কে প্রাণ ঝড়ল ২ জনের

news-image

নিউজ ডেস্ক : ময়মনসিংহের সদর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সদর উপজেলার জামতলা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবদুর রহমান।

আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- তারাকান্দা উপজেলার ফরিদপুর গ্রামের আবদুল খালেক (২৮) ও সদর উপজেলার জামতলা গ্রামের নুরু মিয়ার ছেলে জাকির হোসেন (৩০)।

জানা গেছে, ঢাকা থেকে কার্ভাডভ্যানটি ময়মনসিংহে যাচ্ছিল। সকাল ৭টার দিকে ওই এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা চার পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই পথচারীর মৃত্যু হয়।

নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সবকিছু হয়তো পরিকল্পনা অনুযায়ী হয়নি : সুনেরাহ

আর্জেন্টিনায় বাসার-পায়েলের যৌথ সমর্থন

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি

মেসির গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ