,

‌‘নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবার সরকার গঠন করার সুযোগ দিন’

news-image

নিজস্ব প্রতিবেদক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার ওয়াদা চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকালে ফরিদপুরের ভাঙ্গায় এক পথসভায় অংশ নিয়ে তিনি এই ওয়াদা চান।

প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আগামীতে কেউ যাতে আপনাদের ভোট ছিনিয়ে নিতে না পারে, সেজন্য নৌকায় ভোট দিন। আমি ওয়াদা চাই, আপনারা ভোট দেবেন। আমিও ওয়াদা দিচ্ছি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার। ’

জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদককে কোনো রকম প্রশ্রয় দেওয়া হবে না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা জঙ্গিবাদ বন্ধ করেছি। এখন যুদ্ধ মাদকের বিরুদ্ধে। মাদকের সাথে যাদের সম্পর্ক, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে।’

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, ‘নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবার সরকার গঠন করার সুযোগ দিন। আওয়ামী লীগ সরকারে না থাকলে সব উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ হয়ে যাবে। দেশে পিছিয়ে যাবে।’

আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে পদ্মা সেতুর কাজ বন্ধ হয়ে যেতে পারে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। গত ১০ বছরে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে তিনি আরও বলেন, আওয়ামী লীগ আবার সরকার গঠন করলে কোনো ঘর বিদ্যুতের বাইরে থাকবে না।

এর আগে সকালে গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে রওনা করেন শেখ হাসিনা। ফিরতি পথে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ ৭টি পথসভায় যোগ দেবেন তিনি।

সড়ক পথে ফেরার সময় রাজবাড়ী রাস্তার মোড়, পাটুরিয়া ঘাট, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, ধামরাই রাবেয়া মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল প্রাঙ্গণ ও সাভার বাসস্ট্যান্ডে নির্বাচনী প্রচার চালাবেন প্রধানমন্ত্রী।

গতকাল বুধবার গোপালগঞ্জে নিজ নির্বাচনী এলাকার কোটালীপাড়ায় জনসভার মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন শেখ হাসিনা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর