,

মেসির নতুন জেট প্লেনে যা যা আছে

news-image

স্পোর্টস ডেস্ক : কথায় আছে ‘শখের তোলা ৮০ টাকা’, আর সেই শখটা যদি হয় বিশ্বের অন্যতম ধনী ও জনপ্রিয় খেলোয়াড় লিওনেল মেসির তবে সেটা ৮০ টাকা ছাড়িয়ে মিলিয়ন-মিলিয়ন পাউন্ডে পৌঁছে যায়। শখ পূরণ করতে আর্জেন্টাইন মহাতারকাকে আগেও দেখা গেছে উড়োজাহাজ কিনতে এবার নিজের সংগ্রহের তালিকায় যোগ করেছেন আরেকটি বিলাস বহুল আকাশযান।

১২ মিলিয়ন পাউন্ড খরচে আর্জেন্টিনার ‘গলফস্ট্রিম ভি’ ব্র্যান্ডের ২০০৪ মডেলের এই জেট প্লেনটি মূলত লিজ নিয়েছেন তিনি। এমনটাই জানাচ্ছে ‘দ্য সান’।

ইংলিশ গণম্যাধমটি জানায়, পরিবার ও বন্ধু-বান্ধব নিয়ে আয়েশী ভাবে চলাচলের জন্য ব্যয়-বহুল এই উড়োজাহাজটি কিনেছেন বার্সেলোনার নাম্বার টেন।

এক প্রতিবেদনে দ্য সান জানিয়েছে, উড়োজাহাটিকে নিজের মতো করে সাজিয়েছেন মেসি। প্রিয় ১০ নাম্বার জার্সির লগো থাকবে শেষের অংশে। এছাড়া অত্যাধুনিক এই বিমানে থাকবে ১৬টি বিলাসবহুল আসন। যেখানে শুয়ে-বসে যাত্রা করতে পারবেন মেসি ও তার পরিবার। এছাড়া ২টি বাথরুম ছাড়াও রয়েছে একটি সুবিশাল রান্নাঘর। শুধু নিজের নামই না বিমানটিতে থাকবে প্রিয়তমা স্ত্রী ও তিন সন্তানের নাম। ধাপে ধাপে লিও, আন্তোনেলা, থিয়াগো, সিরো, ও মাতেও’র নাম থাকবে ‘উড়াল পঙ্খি’র সিড়িটিতে।

বিশ্বকাপের পর জাতীয় দলে হয়ে না নামলেও স্প্যানিশ ক্লাব বার্সায় বেশ ভালোই সময় কাটাচ্ছেন পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।

সবশেষ লা লিগার ম্যাচে এস্পানিওলকে ৪-০ গোলে হারিয়েছে কাতালানরা। নিজে পেয়েছেন দুই গোল। স্প্যানিশ লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে তার দল।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী