,

দেশে ফিরে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন চামেলী

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের হয়ে ২০১১ পর্যন্ত খেলেছেন। ক্রিকেট ছাড়া ফুটবল ও অ্যাথলেটিক্সের মাঠেও নিয়মিত দেখা যেত চামেলী খাতুনকে। ২০১০ সালে এশিয়া কাপে রানার আপ হয় বাংলাদেশের। এ দলের হয়ে মাঠ মাতান চামেলী।

কিন্তু ওই বছর লিগামেন্ট ছিঁড়ে যায়। পাশাপাশি মেরুদণ্ডের হাড়ের ব্যথা নিয়ে বছরের পর বছর মুমূর্ষু অবস্থায় কাটাতে হয় এই অলরাউন্ডারকে। বিষয়টি নিয়ে খবর প্রকাশিত হবার পর রাজশাহীর এই কীর্তি সন্তানের চিকিৎসার দায়িত্ব নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভারতে অস্ত্রোপচার শেষে বুধবার সকালে ঢাকা থেকে একটি ফ্লাইটে রাজশাহীর শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

চামেলী জানান, অস্ত্রোপচারের পর চিকিৎসকরা তাকে ছয়মাস বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। এরপরই তিনি আবারও মাঠে ফিরতে চান। তার চিকিৎসায় সহায়তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাসহ শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

চামেলী বলেন, সবার সার্বিক সহযোগিতায় নতুনভাবে জীবন ফিরে পেলাম। না হলে ব্যয়বহুল এ চিকিৎসা করা সম্ভব হতো না।

গেল ২৬ নভেম্বর ভারতের ব্যাঙ্গালুরুর একটি হাসপাতালে চামেলীর ডান পায়ের লিগামেন্টের অস্ত্রোপচার হয়। দুদিন হাসপাতালে অবজারভেশেনে থাকার পর ড্রেসিংসহ অন্যান্য চিকিৎসার জন্য ৯ ডিসেম্বর পর্যন্ত থাকতে হয় তাকে।
৮ ডিসেম্বর ওই হাসপাতালে সেলাই কাটার কথা থাকলেও অপারেশন স্থানের সার্বিক বিবেচনা করে আগামী ২২ ডিসেম্বর সেলাই কাটার পরামর্শ দেয়া হয়েছে তাকে। স্থানীয় হাসপাতালেই তা কাটা হবে।আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী