,

‘ইডিয়ট’ লিখে গুগলে সার্চ দিলে আসে ট্রাম্পের ছবি

news-image

তথ্যপ্রযুক্তি ডেস্ক : সম্প্রতি যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদদের প্রশ্নের সম্মুখীন হয়েছেন গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই। এ সময় তাকে বিভিন্ন ইস্যু নিয়ে প্রশ্ন করা হয়। বিবিসির বিশ্লেষকরা বলছেন, ওই প্রশ্নগুলোর উত্তর বেশ ভালোভাবেই দিয়েছেন পিচাই।

এ সময় জই লফগ্রেন নামের রিপাবলিকান কমিটির এক সদস্য পিচাইকে প্রশ্ন করেন, আমি যখন গুগলে ‘ইডিয়ট’ শব্দটি লিখে সার্চ দিই তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি সবার সামনে আসে। এমনটি কেন হয়?

উত্তরে পিচাই বলেন, বিশ্বজুড়ে বিলিয়ন বিলিয়ন পেজের ফলাফলের সঙ্গে মিলে যাওয়ায় এমনটি হয়ে থাকে। মূলত মানুষ এই শব্দকে কীভাবে ব্যবহার করে তার ভিত্তিতেই গুগলে ফলাফল আসে।

এ বিষয়ে ডেমোক্র্যাট দলের সদস্য টেড লিউ পরামর্শ দেন, যদি আপনি সার্চ রেজাল্টে ইতিবাচক কিছু চান, তাহলে ইতিবাচক কাজ করতে হবে। আপনার নেতিবাচক সার্চ রেজাল্ট পছন্দ না হলে ওই ধরনের কাজ এড়িয়ে চলতে হবে।
গুগল নির্বাহীকে এ সময় রাজনৈতিক পক্ষপাতিত্ব সম্পর্কেও জিজ্ঞেস করা হয়। তিনি এই প্রশ্নের উত্তরে বলেন, গুগল কোনও রাজনৈতিক পক্ষপাতিত্ব করে না। আমাদের অনেক সোর্স আছে। আমরা ডান-বাম উভয় পক্ষ থেকেই তথ্য সংগ্রহ করি এবং তার ভিত্তিতেই ফলাফল দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর