,

প্রেমিককে নিয়ে যা বললেন সুস্মিতা

news-image

বিনোদন ডেস্ক : তারা প্রেমে রয়েছেন। রয়েছেন বিশ্বাসের সম্পর্কে। সে কথা প্রকাশ্যে বলতেও দ্বিধা নেই। বরং এক এক বার এক এক রকম ভাবে নিজেদের কমিটমেন্ট বুঝিয়ে দিচ্ছেন সোশ্যাল ওয়ালেও। তারা অর্থাৎ সুস্মিতা সেন এবং রোহমান শাল।

সুস্মিতার দুই মেয়ে রেনে এবং আলিশার সঙ্গেও রোহমানের খুব সুন্দর সম্পর্ক। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্টোরিতে সুস্মিতার ছবি রেখেছিলেন রোহমান। তিনি লিখেছেন, ‘আমি অন্ধকারেও তোমাকে অনুসরণ করব।’

সম্প্রতি নিজের জন্মদিন সেলিব্রেট করতে রোহমানকে সঙ্গে নিয়ে দুবাই গিয়েছিলেন সুস্মিতা। একান্ত মুহূর্তের ছবিও শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।

সুস্মিতার বয়স এখন ৪২। আর রোহমানের ২৭। রোহমান মুম্বাইয়েরই এক মডেল। বেশ কিছু বিজ্ঞাপনে দেখা গিয়েছে রোহমানকে। বলিউডে পা রাখার জন্য বহু দিন ধরেই নাকি চেষ্টা করে যাচ্ছেন তিনি।

এর আগেও সুস্মিতা সেনের সঙ্গে রণদীপ হুডা, বিক্রম ভট্টের সম্পর্ক নিয়ে গুজব রটেছিল। কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে সুস্মিতা খুব একটা মুখ খোলেন না। অথচ রোহমানের সঙ্গে নিজের সম্পর্কের কথা প্রকাশ্যেই জানিয়েছেন। তবে এখনই যে বিয়ে নয়, সে ইঙ্গিতও দিয়েছেন প্রকাশ্যেই।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর