,

ময়মনসিংহ -৭ আসন থেকে সরে দাঁড়ালেন রওশন এরশাদ

news-image

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহ -৭ আসন থেকে রওশন এরশাদ নির্বাচন করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। এ সিদ্ধান্ত আজ ময়মনসিংহ জেলা প্রশাসককে চিঠি দিয়ে জানিয়েছেন রওশন এরশাদ। ময়মনসিংহ জেলা প্রশাসক ড. বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

চিঠিতে রওশন এরশাদ বলেছেন, বৃহত্তর ঐক্যের স্বার্থে ত্রিশালের আওয়ামী প্রার্থী রুহুল আমিন মাদানীকে সমর্থন জানিয়ে ময়মনসিংহ ৭ আসনের নির্বাচন থেকে সরে দাড়ালাম।

জেলা প্রশাসক জানান, এখন আর প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ নেই। নির্বাচনে ময়মনসিংহ -৭ ত্রিশাল আসনে রওশন এরশাদের প্রার্থিতা বহাল থাকবে এবং ব্যালটে লাঙ্গল প্রতীক থাকবে।

রওশন এরশাদ ময়মনসিংহ-৪ সদর এবং ময়মনসিংহ-৭ (ত্রিশাল) এই দুই আসনে নির্বাচন করার কথা ছিলো।

সুভাস চন্দ্র বিশ্বাস বলেন, মহাজোটের শরিক আওয়ামী লীগের প্রার্থী রুহুল আমিন মাদানীকে সমর্থন দিয়ে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ সিদ্ধান্ত নিয়েছেন, তিনি ময়মনসিংহ-৭ আসন থেকে নির্বাচন করবেন না। আজকে (বুধবার) এ কথা জানিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার সংক্রান্ত একটি চিঠি আমাকে পাঠিয়েছেন তিনি। তবে গত সোমবার প্রতীক বরাদ্দের পর নির্বাচন কমিশনের আইন অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের আর কোনো সুযোগ নেই।

দশম জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছিল আওয়ামী লীগ। জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য এম এ হান্নান এই আসন থেকে নির্বাচিত হন। যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তদার হয়ে এখন কারাগারে রয়েছেন তিনি।

রওশন চিঠিতে লিখেছেন, বৃহত্তর ঐক্যের স্বার্থে মহাজোট মনোনীত প্রার্থী মাদানীকে সমর্থন দিতে তিনি সরে দাঁড়ালেন।

এই নির্বাচনে জাতীয় পার্টি মহাজোট থেকে ২৬টি আসন পেলেও আরও প্রায় দেড়শ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির নেতারা। তা নিয়ে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে ক্ষোভ রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর