,

১৩ মামলায় জামিন পেলেন এহসানুল হক মিলন

news-image

নিউজ ডেস্ক : চাঁদাবাজি ও নাশকতার অভিযোগে করা ১৩ মামলায় বিএনপি নেতা আ ন ম এহসানুল হক মিলনকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।

জামিন-সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে বুধবার হাইকোর্টে বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি এসএম মুজিবুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

তার বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত মুক্তি মিলেছে না বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশির উল্লাহ।

তিনি যুগান্তরকে বলেন, ‘মিলনের পক্ষে ১৪টি মামলায় জামিন চেয়ে আবেদন করা হয়েছিল। আদালত শুনানি নিয়ে ১৩ মামলায় তাকে জামিন দিয়েছেন। এক মামলায় তার জামিন হয়নি। ফলে সহসাই তার কারামুক্তি হচ্ছে না। এছাড়া জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ থেকে আপিল দায়ের করা হবে।’

আদালতে মিলনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার গোলাম নবী, সঙ্গে ছিলেন সায়েদা ইয়াসমিন।

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির। তাকে সহায়তা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশির উল্লাহ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর