মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বর্তমান সরকারের অসৎ উদ্দেশ্য সফল হতে দেওয়া হবে না’

news-image

সিলেট প্রতিনিধি : সিলেট থেকেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করলো ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট। বুধবার বিকাল ৪টার দিকে সিলেট এসে পৌঁছান ড.কামাল হোসেন, জাফরুল্লাহ, কাদের সিদ্দিকীসহ জাতীয় ঐক্যফ্রন্টের অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

শাহ জালাল মাজার জিয়ারত শেষে ওই এলাকায় সিলেট-১ আসনে বিএনপির দলীয় প্রার্থী খন্দকার মুক্তাদিরের সমর্থনে গণসংযোগ করেন ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দ। এসময় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ড.কামাল হোসেন। শুরুতেই তিনি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে অভিযোগ করেন। তিনি জানান, প্রতিদিনই ঐক্যফ্রন্টের বিভিন্ন নেতাকর্মীদের ব্যাপক ধরপাকড় করছে পুলিশ।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি জানান, বর্তমান সরকারের অসৎ উদ্দেশ্য সফল হতে দেওয়া হবে না। তাদের অসৎ উদ্দেশ্য ব্যর্থ করতে নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান তিনি।

জনগণকে দেশের মালিক উল্লেখ করে তিনি সবাইকে এই দেশ পাহারা দিয়ে দেশের মালিকানা রক্ষা করার আহবান জানান। দেশের ১৮ কোটি মানুষের মধ্যে ১০-১২ কোটি ভোটার রয়েছেন। তারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন। ভোট না দিলে দেশের মালিকানা রক্ষা হবে না। ভোট দিয়ে কেন্দ্র পাহারা দিতে হবে।

স্বল্প সময়ে ঐক্যফ্রন্ট অসাধারণ সাড়া পেয়েছে জানিয়ে তিনি বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট খুব কম সময়ে অভাবনীয় সাড়া পেয়েছে। দেশের সর্বস্তরের মানুষ ঐক্যফ্রন্টের পক্ষেই আছে।

জাতীয় ঐক্যফ্রন্ট কি কোন অবস্থাতেই নির্বাচন বর্জন করতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচন বর্জনের কোন সম্ভাবনা নেই। জাতীয় ঐক্যফ্রন্ট ছিল, আছে, থাকবে। চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত ঐক্যফ্রন্ট মাঠ ছাড়বে না।

উল্লেখ্য, ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দের সিলেট সফর উপলক্ষে নগরীর রেজিস্টারি মাঠে জনসভা করার কথা থাকলেও শেষ পর্যন্ত পথসভা করার মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এর আগে, গত ২৪ অক্টোবর সিলেট থেকেই নির্বাচনী যাত্রা শুরু করেছিল জাতীয় ঐক্যফ্রন্ট। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক