,

ভোটের প্রচার শুরুর আগে বঙ্গবন্ধুর সমাধিতে শেখ হাসিনা

news-image
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরুর আগে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও তার কবর জিয়ারত করেছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার বেলা ২টার দিকে সড়ক পথে টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধুর সমাধিতে পৌঁছান বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। প্রথমেই তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।এরপর পরিবার ও দলের নেতাদের সঙ্গে নিয়ে তিনি কবর জিয়ারত করেন এবং বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় মোনাজাত ও দোয়ায় শামিল হন।

বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা, বঙ্গবন্ধুর ভাইয়ের ছেলে শেখ হেলাল ও শেখ জুয়েল, শেখ ফজলুল করিম সেলিম এবং আওয়ামী লীগ ও ভাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।বুধবার সকাল ৮টা ২৩ মিনিটে ঢাকার গণভবন থেকে রওনা হয় শেখ হাসিনার গাড়িবহর। মাওয়া হয়ে তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছান।যাত্রাপথের বিভিন্ন স্থানে নেতাকর্মীরা শেখ হাসিনার দেখা পেতে সড়কে দাঁড়িয়ে ছিলেন। তাদের হাতে ছিল নৌকা মার্কার সমর্থনে বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন। শেখ হাসিনা এবং নৌকার পক্ষে বিভিন্ন শ্লোগান দেন তারা।আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এ সময় গাড়ির ভেতর থেকে হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন।

টুঙ্গীপাড়া ও কোটালীপাড়া মিলিয়ে গঠিত গোপালগঞ্জ-৩ থেকেই আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন শেখ হাসিনা; এ আসন থেকে তিনি সংসদে গেছেন ছয়বার।   এবার নিজের জন্মস্থান গোপালগঞ্জ ছাড়াও শ্বশুরবাড়ির আসন রংপুর-৬ (পীরগঞ্জ) থেকে মনোনয়নপত্র নিয়ে জমা দিয়েছিলেন শেখ হাসিনা। পরে রংপুরের আসনটি তিনি স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে ছেড়ে দেন।

বিকেলে কোটালীপাড়া উপজেলা সদরে শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজমাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা।টুঙ্গীপাড়ায় প্রচার শেষে বৃহস্পতিবার সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি। ফেরার পথে প্রায় ১০টি পথসভায় তিনি বক্তব্য দেবেন।ভাঙ্গার মোড়, ফরিদপুরের মোড়, রাজবাড়ী রাস্তারমোড় (রাজবাড়ী জেলা), আরোয়া ইউনিয়ন, পাটুরিয়া, মানিকগঞ্জ পৌরসভা, রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ (ধামরাই) ও সাভারের জালেশ্বর মৌজার ৫ নম্বর ওয়ার্ডে এসব পথসভা হওয়ার কথা।

আওয়ামী লীগ সভানেত্রীর এই নির্বাচনী সফর নিয়ে কোটালীপাড়ায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি হয়েছে।উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার বলেন, “নেত্রীর আগমন উপলক্ষে সারা এলাকা এখন মুখরিত। সবাই এখন এটা নিয়েই আলোচনা করছে। কোটালীপাড়াকে বর্ণিল সাজে সাজানো হয়েছে।”

জনসভার সব আয়োজন সম্পন্ন হয়েছে জানিয়ে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস বলেন, “প্রধানমন্ত্রীর জনসভাস্থল লাখ লাখ জনতার উপস্থিতিতে মুখরিত হয়ে উঠবে।১৬টি ইউনিয়ন ও পৌর এলাকা থেকে হাজার হাজার মানুষ বর্ণাঢ্য শোভাযাত্রা করে এ সভায় অংশ নেবে। জনসভা সফল করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।”

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর