,

চ্যাম্পিয়নস লিগ: সালাহর গোলে নকআউট পর্বে লিভারপুল

news-image

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে খেলতে হলে লিভারপুলের দরকার জয়। আর গতকাল বাঁচামরার এমন ম্যাচে জ্বলে উঠলেন তুরুপের তাস মোহামেদ সালাহ। শুরু থেকে শেষ পর্যন্ত আলো ছড়ালেন তিনি। তার একমাত্র গোলেই নাপোলিকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে অলরেডরা।

গতকাল মঙ্গলবার রাতে অ্যানফিল্ডে এ ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচের শুরু থেকে নাপোলিকে চাপে রাখে লিভারপুল। তবে গোলের দেখা না মিললেও প্রথমার্ধের শেষ দিকে ৩৪ মিনিটে মোহামেদ সালাহর গোলে এগিয়ে যায় লিভারপুল। জেমস মিলনারের পাস ধরে গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে প্রতিপক্ষের জালে বল জড়ান সালাহ। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানেই বিরতিতে যায় তাঁর দল।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আক্রমণের ধারা সচল রাখে লিভারপুল। বাকি ৪৫ মিনিট বেশ কয়েকটি দারুণ সুযোগ পায় অলরেডরা। তবে গোল করতে ব্যর্থ হয় তারা। অপরদিকে নাপোলিও কোনো সুযোগ সৃষ্টি করতে পারেনি। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

এ জয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে উঠে গেল লিভারপুল। আর হারে ইউরোপা লিগে নেমে গেল নাপোলি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী