,

দেশজুড়ে কাস্টমস কর্মীদের ৪ ঘণ্টা কর্মবিরতি

news-image

নিউজ ডেস্ক : পাসপোর্ট যাত্রীর ব্যাগেজ তল্লাশিকে কেন্দ্র করে হামলায় কাস্টমস (শুল্ক) কর্মকর্তা ও কর্মচারী আহত হওয়ার ঘটনার বিচারের দাবিতে দেশজুড়ে একযোগে ৪ ঘন্টা কর্মবিরতির ডাক দিয়েছে কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশন। আজ বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করা হয়।

এ ব্যাপারে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, গত ৬ ডিসেম্বর বিকেলে তামাবিল চেকপোস্ট হয়ে ভারত থেকে কয়েকজন পাসপোর্ট যাত্রী বাংলাদেশে আসছিলেন। এ সময় কাস্টমস তল্লাশির আগে শূন্য রেখায় অনিয়ম করে বিজিবি সদস্যরা যাত্রীদের ব্যাগ তল্লাশি চালান। এতে কাস্টমস সদস্যরা আপত্তি জানালে এক পর্যায়ে বিজিবি সদস্যরা কাস্টমস সদস্যদের ওপর হামলা চালিয়ে ছয়জনকে গুরুতর আহত করেন।

মামুন বলেন, বিষয়টি নিয়ে অভিযুক্ত বিজিবি সদস্যদের সুষ্ঠু বিচারের দাবি করা হয়েছিল। কিন্তু এ পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো সন্তোষজনক সাড়া পাওয়া যায়নি। এর প্রতিবাদে দেশজুড়ে একযোগে কাস্টমসের প্রতিটি দপ্তরে বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৪ ঘণ্টা কর্মবিরতি পালনের ডাক দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, এ সময় সংশ্লিষ্ট এলাকায় কাস্টমসের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। পরবর্তী কর্মসূচি বিরতির দিন ঘোষণা করা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর