,

বছরের শেষ চমক ক্যাটরিনার!

news-image

বিনোদন ডেস্ক : ক্যাটরিনা কাইফের ক্যারিয়ারে অন্যতম বছর ২০১৮। বিগত কয়েক বছর বলিউডের তার ক্যারিয়ার কিছুটা ফোকাসের বাইরে থাকলেও এই বছরটা বেশ জোড়েসরে আলোচনায় ছিলেন তিনি। যার অন্যতম কারণ ‘খান’দের সাথে পর্দা ভাগাভাগি করা। চলতি বছরে ক্যাটরিনা তিন খানের সাথেই সিনেমা করেছেন। যার শুরুটা হয় আমির খানের বিপরীতে ‘থাগস অব হিন্দুস্তান’ দিয়ে। অনেকদিন পর ছবিতে তার নাচের দৃশ্য সিনেমা মুক্তির আগেই বেশ আলোচিত। ভক্তমহল থেকে শুরু করে বলিউড পাড়ায় তার প্রশংসা ছড়িয়ে পড়ে।

যদিও আমিরের এই সিনেমাটি ব্যাবসায়িক দিক থেকে পিছিয়ে যায়। আমিরের পর ক্যাটরিনা শাহরুখ ও সালমানের সাথে সিনেমা নিয়ে ব্যাস্ত হয়ে যান ক্যাটরিনা। আগামী ২১ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে শাহরুখের ‘জিরো’ যেখানে দেখা যাবে ক্যাটরিনাকে। সম্প্রতি সিনেমাটির গানের একটি গানের টিজার রিলিজ পেয়েছে। যেখানে ক্যাটরিনার নাচ বেশ আলোড়ন তৈরি করেছে। এখন অপেক্ষা সিনেমাটির মুক্তি। সালমানের সাথে ‘ভারত’ ছবিটি মুক্তি পাবে আগামী বছর ঈদে। ক্যাটরিনা চলতি বছরের নিজের কাজ প্রসঙ্গে বলেন, ‘প্রতিটি বছর একটি লক্ষ্য নিয়ে আগাই। এবার হয়তো সেই লক্ষ্যটা অনেকাংশে পূরণ হয়েছে। এখন কাজের জন্য আরো ছুটতে চাই।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর