,

শেখ হাসিনার নির্বাচনী প্রচারণা শুরু

news-image

নিউজ ডেস্ক : নির্বাচনী প্রচার শুরু করতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন। শেখ হাসিনা আজ বুধবার সকাল ৮টায় গণভবন থেকে রওনা হন। তিনি মুন্সিগঞ্জ হয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাবেন।

দুপুর সাড়ে ১২টায় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন। টুঙ্গিপাড়ায় স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারতের পর নির্বাচনী প্রচার শুরু করবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

এরপর টুঙ্গিপাড়া এবং বিকাল ৩টায় কোটালীপাড়ায় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন। রাতে শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন।

কোটালীপাড়ায় জনসভায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার পক্ষে তিনি ভোট চাইবেন। নির্বাচন সামনে রেখে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দিবেন শেখ হাসিনা। পর্যায়ক্রমে আট বিভাগেই শেখ হাসিনার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে।

তিনি আগামীকাল বৃহস্পতিবার সড়ক পথে ঢাকা ফেরার পথে ফরিদপুরের ভাঙ্গা মোড়, ফরিদপুর মোড়, রাজবাড়ি রাস্তার মোড় (রাজবাড়ি জেলা), পাটুরিয়া ঘাট (আরোয়া ইউনিয়ন), মানিকগঞ্জ পৌরসভার বাসট্যান্ড, ধামরাই রাবেয়া মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল প্রাঙ্গণ ও সাভারের জালেশ্বর মৌজার ৫ নম্বর ওয়ার্ড এলাকায় নির্বাচনী পথসভায় অংশগ্রহণ করবেন।

জানা গেছে, এবার প্রতিটি বিভাগেই শেখ হাসিনার নির্বাচনী জনসভা রয়েছে। সবমিলিয়ে তার নির্বাচনী সমাবেশ-জনসভা হবে প্রায় ৩০টি। প্রতিটি বিভাগের পাশাপাশি জেলাগুলোর মধ্যে রয়েছে, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, কুমিল্লা, নারায়ণগঞ্জ, নরসিংদী, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, রাজশাহী, রংপুর, নাটোর, ফেনী, চট্টগ্রাম, জয়পুরহাট, বগুড়া, নড়াইল, যশোর, বাগেরহাটসহ কয়েকটি জেলায় শেখ হাসিনার নির্বাচনী জনসভা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর