,

মধুচন্দ্রিমায় নয়, মধুসৈকতে

news-image

বিনোদন ডেস্ক : বিয়ের পর চরম ব্যস্ততার মধ্য দিয়ে গেছে। এবার নবদম্পতি প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস একান্তে নিরিবিলিতে সময় কাটাচ্ছেন। এই তারকা দম্পতি পাড়ি দিয়েছেন কোনো সমুদ্রসৈকতে। তবে তাঁরা কোন সমুদ্রসৈকতে আছেন, তা এখনো জানা যায়নি। ঝামেলা এড়াতে ইচ্ছে করেই সবকিছু গোপন রেখেছেন। তা না হলে পাপারাজ্জিরা এখনই ধাওয়া করবেন তাঁদের।

১ ও ২ ডিসেম্বর খ্রিষ্টান ও হিন্দুরীতি অনুযায়ী সাত পাকে বাঁধা পড়েছেন বলিউড ও হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া আর মার্কিন পপ তারকা নিক জোনাস। রাজস্থানের উমেদ ভবন প্যালেসে তাঁদের এই রাজকীয় বিয়ের আয়োজন করা হয়। বিয়ের পরই এই নবদম্পতি উড়ে যান দিল্লিতে। সেখানে বিয়ের রিসেপশনের আয়োজন করেন তাঁরা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র সিং মোদিসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি যোগ দেন তাতে। এরপর তাঁরা উড়ে যান রাজস্থানের উদয়পুরে। ভারতের ধনকুবের মুকেশ আম্বানির মেয়ে ইশা আম্বানির মেহেদি ও সংগীত পার্টিতে যোগ দেন তাঁরা।

সমুদ্রসৈকতে বালির ওপর লেখা আছে ‘এনজে’ (নিক জোনাস) আর ‘পিসিজে’ (প্রিয়াঙ্কা চোপড়া জোনাস)
সমুদ্রসৈকতে বালির ওপর লেখা আছে ‘এনজে’ (নিক জোনাস) আর ‘পিসিজে’ (প্রিয়াঙ্কা চোপড়া জোনাস)
এবার এই জুটি উড়ে গেছে হানিমুনের জন্য। শুধু একে অপরের সঙ্গে সময় কাটাবেন বলে। প্রিয়াঙ্কার ইনস্টাগ্রাম স্টোরি সেই কথাই বলছে। সাবেক এই বিশ্বসুন্দরী কোনো এক সমুদ্রসৈকতের ছবি শেয়ার করেছেন। সেই ছবিতে বালির ওপর লেখা আছে ‘এনজে’ (নিক জোনাস) আর ‘পিসিজে’ (প্রিয়াঙ্কা চোপড়া জোনাস)। ছবিতে প্রিয়াঙ্কা তাঁর স্বামী নিকের নাম লিখেছেন। আর তার সঙ্গে চুম্বন এবং হার্ট শেপের ইমোজি শেয়ার করেছেন। ছবিটি দেখে অনেকে অনুমান করছেন, ছবিটা হয়তো ওমানে তোলা। তার মানে নিক-প্রিয়াঙ্কা এখন ওমানে তাঁদের হানিমুন কাটাচ্ছেন।

খবর অনুযায়ী, নিক-প্রিয়াঙ্কা ২০ ডিসেম্বর মুম্বাইয়ে তাঁদের বিয়ের দ্বিতীয় রিসেপশন আয়োজন করছেন। তার জোরদার প্রস্তুতি শুরু হয়ে গেছে। রিসেপশনের নিমন্ত্রণপত্র ছাপানোর কাজ চলছে। এরপর নিক নিউইয়র্কে এক পার্টির আয়োজন করবেন। খবর অনুযায়ী, সব শেষ করে প্রিয়াঙ্কা এ মাসেই দেশে ফিরবেন। এরপর তিনি ব্যস্ত হয়ে পড়বেন তার আগামী ছবি ‘দ্য স্কাই ইজ পিংক’-এর শুটিংয়ে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর