,

ফ্রান্সে বন্দুকধারীর গুলিতে নিহত ৪

news-image

অনলাইন ডেস্ক : জার্মান সীমান্তের কাছে ফ্রান্সের পূর্বাঞ্চলীয় শহর স্ট্রাসবুর্গে এক বন্দুকধারীর গুলিতে কমপক্ষে চারজন নিহত ও অপর ১১ জন গুলিবিদ্ধ হয়েছে। গতকাল মঙ্গলবার শহরের কেন্দ্রীয় স্কয়ারের একটি ক্রিসমাস মার্কেটের কাছে এই গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনার উদ্দেশ্য সম্পর্কে এখনো পরিষ্কার ধারণা পাওয়া যায়নি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ২০১৫ সাল থেকে ইসলামিক স্টেট জঙ্গিদের আক্রমণের ঝুঁকি সম্পর্কে সতর্ক ছিল ফ্রান্সের পুলিশ। ক্রিসমাস মার্কেটেও যথেষ্ট নিরাপত্তা ছিল। তবে হামলার উদ্দেশ্য সম্পর্কে ধারণা পাওয়া যায়নি। বন্দুকধারীকে ধরতে তল্লাশি চলছে। এ ঘটনায় কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা তদন্ত শুরু করেছে।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার কাস্টনার বলেছেন, বন্দুকধারী নিরাপত্তা বাহিনীর কাছে পরিচিত। তাঁকে আগেই বিপজ্জনক বলে চিহ্নিত করা হয়েছিল।

রয়টার্স জানিয়েছে, বন্ধুকধারীর খোঁজে তল্লাশি চলছে বলে দেশটির নিউডর্ফ ও এলিয়ট পার্কের বাসিন্দাদের কোথাও বের হতে নিষেধ করা হয়েছে। নিরাপত্তার কথা মাথায় রেখে ইউরোপিয়ান পার্লামেন্ট বন্ধ করা হয়েছে।

স্থানীয় এক দোকানদার বিএফএম টিভিকে বলেছেন, গুলির শব্দ শোনা গেছে আর মানুষ ছোটাছুটি করেছে। প্রায় ১০ মিনিট গুলি চলেছে।

ঘটনা সম্পর্কে জেনেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। জার্মানির সীমান্তের কাছে অবস্থিত শহরটির উদ্দেশে রওনা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী কাস্টনার।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর