,

‘সৌদিদের গ্রিন সিগনালেই ইয়াসির আরাফাতকে হত্যা’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিন মুক্তি সংস্থা বা পিএলও’র সাবেক নেতা ইয়াসির আরাফাতের স্বাভাবিক মৃত্যু হয় নি বরং তাকে প্রকৃতপক্ষে সৌদি আরবের অনুমোদন নিয়ে হত্যা করা হয়েছে। ইয়াসির আরাফাতের সাবেক শীর্ষ উপদেষ্টা বাসাম আবু শরীফ একথা বলেছেন।

ফিলিস্তিনের আরবি ভাষার শেহাব বার্তা সংস্থাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি আরো বলেন, ইহুদিবাদী ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এরিয়েল শ্যারনের সঙ্গে বৈঠকের পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ সৌদি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তিনি সৌদি কর্মকর্তাদের সঙ্গে ‘আরাফাত পর্ব’ শেষ করার বিষয়ে আলোচনা করেন এবং সৌদি কর্তৃপক্ষ তাতে সম্মতি দেয়।

আবু শরীফ বলেন, ‘রিয়াদ সরকার আরাফাতকে হত্যার অনুমতি দিয়েছিল এই কারণে যে, তারা ফিলিস্তিনের এ নেতাকে কথিত দুই রাষ্ট্রভিত্তিক শান্তি আলোচনার পথে বাধা হিসেবে দেখত।’

হোয়াইট হাউজে বুশের সঙ্গে দেখা করে শ্যারন তার ভাষায় বলেছিলেন, ‘তিনি আরাফাতের ওপর হামলা না করার প্রতিশ্রুতি রাখতে পারবেন না কারণে আরাফাত শীর্ষ পর্যায়ের একজন সন্ত্রাসী এবং হামাসের সঙ্গে সহযোগিতা করছেন; আরাফাতের সহযোগিতা সমর্থন নিয়ে হামাস ইসরাইলের বিরুদ্ধে অপারেশন চালাচ্ছে।’

আবু শরীফ বলেন, ‘ওই আলোচনার পর বুশ সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ করেন এবং বিষয়টি জানান। বুশের কথায় আলে-সৌদি সরকার আরাফাতকে হত্যার সিদ্ধান্তের বিষয়ে একমত হয়।’

১৯৬০ এর দশকে আরাফাত ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করেছিলেন এবং ২০০৪ সালের ১১ নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি হাসপাতালে ৭৫ বছর বয়সে অজ্ঞাত রোগে মারা যান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর