,

হোপেই ভাঙল টাইগারদের আশা

news-image

স্পোর্টস ডেস্ক : শাই হোপের ক্ষুরধার ব্যাটে দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয়ের আশা ভেঙেছে বাংলাদেশের। প্রথম ম্যাচ জয়ের পর অধিনায়ক মাশরাফি বলেছিলেন দ্বিতীয় ম্যাচেই সিরিজ নিশ্চিত করে রাখতে চান। কিন্তু হোপ তা হতে দিলেন না। ২৫৬ রানের জবাবে খেলতে নেমে ছয় উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় উইন্ডিজরা।

সর্বোচ্চ ১৪৬ রান আসে শাই হোপের ব্যাট থেকেই। এ ছাড়া ব্রাভো ও স্যামুয়েলস করেন ২৭ ও ২৬ রান করে। শেষ দিকে কিমো পল ভালোই সঙ্গ দেন ক্রিজে থাকা হোপকে। পরে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন হোপ-পল।

এর আগে টসে হেরে ব্যাট করে সফরকারী উইন্ডিজকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল বাংলাদেশ। ব্যাট হাতে সাকিব-মুশফিকের ঝকঝকে পারফরমেন্সে উইন্ডিজের সামনে বাংলাদেশ ২৫৬ রানের লক্ষ্য দেয়। টাইগারদের হয়ে সর্বোচ্চ ৬৫ রান করেন সাকিব। মুশফিক করেন ৬২ রান। মাশরাফি-মিরাজ অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

আজ মঙ্গলবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন উইন্ডিজ অধিনায়ক রভম্যান পাওয়েল। ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ১টায় শুরু হয়। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছিল পাঁচ উইকেটে। আজ উইন্ডিজরা চার উইকেটে জিতে সিরিজে ১-১ সমতা নিয়ে আসল।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী