,

নাজিরপুরে সাঈদীর ছেলেকে অবাঞ্চিত ঘোষণা

news-image

পিরোজপুর প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ (সদর-নাজিরপুর-স্বরুপকাঠী) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে মানবতাবিরোধী অপরাধের মামলায় আমরণ কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদীকে প্রত্যাখানসহ অবাঞ্চিত ঘোষণা করে নাজিরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ‘মুক্তিযোদ্ধা কমান্ড ও প্রজম্ম-৭১’ এর ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। নাজিরপুর প্রেসক্লাবের সামনে থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রতিবাদ সভায় মিলিত হয়।

প্রতিবাদ সভায় বক্তারা জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে শামীম সাঈদীকে প্রত্যাখানসহ অবাঞ্চিত ঘোষণা করে আগামী নির্বাচনে তাকে ভোট না দেওয়ার জন্য সর্বস্তরের মানুষকে আহ্বান জানান।

প্রতিবাদ সভায় বক্তব্য দেন, উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজী, সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হাসান ডালিম, সাধারণ সম্পাদক সুমন হাওলাদার প্রমুখ। সূত্র: আমাদের সময়

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর