,

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পুলিশ বাহিনীর ক্যাপ্টেন পদে প্রথম বাংলাদেশি

news-image

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোনো বাংলাদেশি-আমেরিকান হিসেবে পুলিশের উচ্চ পদে আসীন হচ্ছেন খন্দকার আবদুল্লাহ। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পুলিশ বাহিনী ‘নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট’ (এনওয়াইপিডি) এর ক্যাপ্টেন পদে যোগ দেয়ার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

৩৩ বছর বয়সী খন্দকার আবদুল্লাহ যে পদে যোগ দিচ্ছেন তার ওপরেই নিউইয়র্ক পুলিশ কমিশনারের পদ। কমিশনার পদটিতে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেয়া হয়। রাজনৈতিক সুদৃষ্টি পেলে তিনিই হতে পারেন নিউইয়র্কের প্রথম বাংলাদেশি-আমেরিকান পুলিশ কমিশনার।খন্দকার আবদুল্লাহ ১৯৯৩ সালে মা-বাবার সঙ্গে অভিবাসী হয়ে যুক্তরাষ্ট্রে যান। নিউইয়র্কের কুইন্সের এস্টোরিয়া আর উডসাইড এলাকায় তিনি বেড়ে ওঠেন। ওই এলাকাটি বাংলাদেশিবহুল।

আবদুল্লাহ ২০০৫ সালে নিউইয়র্কের পুলিশ বিভাগে যোগ দেন। ২০০৭ সালে তিনি পুলিশ অফিসার হিসেবে শপথ নেন। খন্দকার আবদুল্লাহ গণমাধ্যমকে বললেন, যে নগরী আমাকে, আমার মতো অভিবাসীদের অনেক দিয়েছে, সে নগরীর নিরাপত্তার শপথ নেওয়ার দিনটি ছিল বড় আবেগের।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর