,

বিনীত অনুরোধ গুজব ছড়াবেন না: রোদেলা

news-image

বিনোদন ডেস্ক : ‘শাহেনশাহ’ ছবির মাধ্যমে ঢালিউডে অভিষেক হচ্ছে রোদেলা জান্নাতের। ছবিটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি। ছবিতে নায়ক হিসেবে আছেন শাকিব খান। সম্প্রতি শাকিব-রোদেলা-শামীমের মধ্যকার সম্পর্ক নিয়ে ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দেন তমা খান। শামীম আহমেদ রনির সাবেক এই স্ত্রী নানা অভিযোগ এনেছেন রোদেলার বিরুদ্ধে। যার জবাবে আজ মঙ্গলবার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন রোদেলা। যা হুবুহু তুলে ধরা হল:

প্রিয় বিদ্বেষী

আমি শাকিব খান স্যারকে শ্রদ্ধা করি এবং তাকে গুরু মনে করি। এ কারণেই আমি নিজ পেশা থেকে বেরিয়ে এসে ‘শাহেনশাহ’ ছবিতে স্বাক্ষর করি। আমি তার কাছে কৃতজ্ঞ।
আমি সেসব মানুষের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতে চাই যারা শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্কের বিষয়ে নেতিবাচক মন্তব্য ছড়ায় ও গুজব সৃষ্টি করে। ব্যক্তিগত বিষয় ঘরের মধ্যে সমাধান করা উচিত।

কোনো কারণ বা প্রমাণ ছাড়া জঘন্য কথা ছড়ানোর কোনো মানে হয় না, এতে শুধু ফলোয়ারই বাড়ে। এতে আর কিছু অর্জন হয় না। ফেসবুকে দেয়া স্ট্যাটাস থেকেই প্রমাণ হয় একজন সফল অভিনেত্রী না হতে পারায় তুমি কতটা হতাশ ও ভেঙে পড়েছো।

শামীম আহমেদ রনীকে পরিচালক হিসেবে পেয়ে আমি নিজেকে ভাগ্যবান ও সম্মানিত মনে করি যিনি আমাকে ঢালিউডে শুরুর পর্যায় থেকে আমাকে সমর্থন ও সহযোগিতা করে যাচ্ছেন। আমি তার কাছে এবং প্রযোজক সেলিম খান ও ডিওপি শাহীন ভাইয়ের কাছেও কৃতজ্ঞ।

আমার বিনীত অনুরোধ গুজব ছড়াবেন না। সবাইকে যার যার মতো থাকতে দিন। সবাইকে নিজের কাজটা করতে দিন। আপনিও নিজের কাজে মনোযোগ দিন। আমি শুনেছি আপনি এখনো বিশ্ববিদ্যালয়ের কোর্স শেষ করেননি। আমার ছোট পরামর্শ, কারও ক্ষতি করার চাইতে নিজের পড়াশুনা শেষ করুন, নিজেকে গড়ে তুলুন। ধন্যবাদ। (ফেসবুক থেকে সংগৃহীত)

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর