মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ বছর ধরে নারীদের হত্যা করেছেন এই পুলিশ কর্মকর্তা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে হত্যা করা এক রাশিয়ান পুলিশ কর্মকর্তাকে দ্বিতীয় দফায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার খবর পাওয়া গেছে। এর আগে ২০১৫ সালে একই অপরাধে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় ইর্কুত্স্কের আদালত।

দণ্ডিত পুলিশ কর্মকর্তার নাম মিখাইল পপকভ(৫৩)। তিনি রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে পুলিশ বাহিনীর একজন কর্মকর্তা ছিলেন।

জানা গেছে, সাইবেরিয়ার ইরকুত্স্ক এলাকার কাছে আঙারাস্ক শহরের আশেপাশে ১৯৯২ থেকে ২০০৭ সাল পর্যন্ত ৫৫ জন নারী এবং একজন পুলিশ কর্মকর্তাকে হত্যা করেন পপকভ।

আরো জানা গেছে, গভীর রাতে নারীদের গাড়িতে করে গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে তাদের হত্যা করতেন পপকভ। এসব নারীদের বয়স ১৫ থেকে ৪০ বছরের মধ্যে। এমনকি হত্যার আগে তাদের মধ্যে অন্তত ১০ জনকে ধর্ষণও করেছেন তিনি।

এ হত্যাকাণ্ডের কাজে কুড়াল, হাতুড়ি ও পুলিশের গাড়ি ব্যবহার করতেন পপকভ। পরে এ ঘটনায় ২০১২ সালে একটি ডিএনএ পরীক্ষার মাধ্যমের পুলিশ তার গাড়ি শনাক্ত করতে সক্ষম হলে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

ধরা পড়ার পর প্রথমে ২০টি খুনের বিষয়ে স্বীকারোক্তি দেন পপকভ। তার ভাষ্য অনুযায়ী, আঙারাস্ক শহরকে দুশ্চরিত্র নারীদের কবল থেকে ‘বিশুদ্ধ’ করার অভিযানে নেমেছিলেন তিনি।

কিন্তু মিখাইল পপকভের বিরুদ্ধে ২২ জনকে হত্যা করার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় ইর্কুত্স্কের আদালত। তবে অন্যান্য হত্যাকাণ্ডগুলোর তদন্তও শুরু হয়ে যাওয়ায় আদালত তাকে কারাগারে না পাঠিয়ে পুলিশের হেফাজতেই রাখা হয়।

উল্লেখ্য, এর আগে সবচেয়ে বেশি মানুষ হত্যার রেকর্ড ছিল সোভিয়েত আমলের সিরিয়াল কিলার আন্দ্রেই চিকালিতোর বা পরবর্তী সময়ের ‘চেসবোর্ড কিলার’ নামে খ্যাত আলেক্সান্দার পিচুশকিনের, যারা যথাক্রমে অন্তত ৫২ জন ও ৪৮ জনকে খুন করেছিলেন। এই দুইজনকেই পেছনে ফেলেছেন মিখাইল পপকভ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক