,

গোলাম মাওলা রনির ফেসবুক আইডি হ্যাকড

news-image

নিউজ ডেস্ক : গোলাম মাওলা রনির ফেসবুক আইডি হ্যাকড করা হয়েছে। আজ মঙ্গলবার ভোর রাতে তাঁর ফেসবুক আইডি হ্যাকড হয়। এ ঘটনায় আজ মঙ্গলবার সকালে রাজধানীর নিউমার্কেট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

জিডিতে সাবেক এই সংসদ সদস্য উল্লেখ করেন,‘আজ (মঙ্গলবার) ভোররাত থেকে আমার ফেসবুক আইডিটি হ্যাক হয়েছে। গতকালের পর এখানে আমি আর কোনো পোস্ট দেইনি। তাই পরবর্তী কোনো পোস্টের জন্য আমি দায়ী নই।’

উল্লেখ্য, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন গোলাম মাওলা রনি। আর নির্বাচনের কয়েকদিন আগেই তার সঙ্গে এ ঘটনা ঘটল।

এ প্রসঙ্গে গোলাম মাওলা রনি গণমাধ্যমকে বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে দুষ্কৃতিকারীরা অসৎ উদ্দেশে আমার ফেসবুক আইডি হ্যাক করেছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমি নিউ মার্কেট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি।’

তিনি আরো বলেন,‘আমার ফেসবুক আইডিটি হ্যাক হওয়ার পর আইডিটিতে আমার আর কোনো নিয়ন্ত্রণ নেই। ফলে আমার আইডি থেকে অপ্রীতিকর কোনো ম্যাসেজ, স্ট্যাটাস ও পোস্ট যায় তাহলে আমি দায়ী থাকব না। এর জন্য হ্যাকারই দায়ী থাকবে।’কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর