বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচবিবিতে ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বিঘ্নিত

news-image

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উত্তর লেবেল ক্রসিং এ রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লুপ লাইনে আজ সকাল ৬টায় লাইনচ্যুত হয়। এতে ওই পথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। চার ঘণ্টা পর সকাল ১০টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

পাঁচবিবি স্টেশনের সহকারী স্টেশন মাস্টার কামরুজ্জামান বলেন, পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেন সকাল ৬টার দিকে পাঁচবিবি স্টেশন ছেড়ে যাবার সময় উত্তর লেবেল ক্রসিং এর লুপ লাইনে লাইনচ্যুত হয়। এ সময় সারা দেশের সাথে পশ্চিমাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে গুড লাইন ক্লিয়ার করে চার ঘণ্টা পর ট্রেন যোগাযোগ স্বাভাবিক করা হয়।

এ জাতীয় আরও খবর

ডিসেম্বরে চালু হতে পারে পান্থকুঞ্জ র‌্যাম্প

শিক্ষা ভবন ছাড়লেন আন্দোলনরত শিক্ষার্থীরা

দুর্নীতিমুক্ত দেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার

অনুপস্থিত পরীক্ষার্থীদের ফের পরীক্ষার সুযোগ

সব সরকারি সুবিধা এক কার্ডে, আসছে ‘ইউনিভার্সাল কার্ড’

আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে ইতিহাস নয়, জয় চায় দুই দল

শহীদ-মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়নে রাজনীতির অভিযোগ প্রধানমন্ত্রীর

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি আরব

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিকে অযৌক্তিক বলছেন অনেক শিক্ষার্থী

সচিবালয়ের পথে লংমার্চে শিক্ষার্থীরা

সাজেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু