,

সিরিজ নির্ধারণী ম্যাচে টাইগারদের সম্ভাব্য একাদশ

news-image

স্পোর্টস ডেস্ক : টেস্ট সিরিজে ক্যারিবীয়দের ধবল-ধোলাইয়ের পর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই জয় টাইগারদের। সেই সুখস্মৃতি নিয়ে আজ ফের মাঠে নামছে টাইগাররা। তবে আজকের ম্যাচটি জিতলে ওয়ানডে সিরিজ জয়ও নিশ্চিত হবে টাইগারদের। তাই আজকের ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ তা দেখার বিষয়?

বাংলাদেশ সময় দুপুর ১টায় মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচটি শুরু হবে কাঙ্কিত সেই ম্যাচ।

গত ম্যাচে জয় পাওয়ার পর টিম ম্যানেজমেন্ট একাদশ সাজানোর ক্ষেত্রে উইনিং কম্বিনেশকেই গুরুত্ব দিচ্ছে। কারণ গত ম্যাচে ফিল্ডিংয়ে কিছু ত্রুটি আর রুবেল হোসেনের বাজে বোলিং ছাড়া কারো পারফরমেন্সই অসন্তুষ্ট হওয়ার মত ছিল না।

লোয়ার স্কোরিং ম্যাচে মুশফিক ছাড়া অন্য কেউ লম্বা ইনিংস না খেলতে পারলেও দুর্দান্ত ব্যাট করেছেন কয়েকজন। বোলিং ডিপার্টমেন্টেও মেহেদী মিরাজ, সাকিব ও মাশরাফি কিপটে বোলিং করেছে।

এদিকে চোটের কারণে আজকের ম্যাচে মাশরাফি না খেললে তার পরিবর্তে খেলতে পারেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

অন্যদিকে সিরিজে টিকে থাকার জন্য ক্যারিবীয়দের সামনে আজকের ম্যাচে জয় ছাড়া বিকল্প কোনো পথ খোলা নেই।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
১. তামিম ইকবাল
২. লিটন কুমার দাস
৩. ইমরুল কায়েস
৪. সাকিব আল হাসান
৫. মুশফিকুর রহিম
৬. সৌম্য সরকার
৭. মাহমুদুল্লাহ রিয়াদ
৮. মেহেদি হাসান মিরাজ
৯. মাশরাফি বিন মর্তুজা/ সাইফউদ্দিন
১০. রুবেল হোসেন
১১. মুস্তাফিজুর রহমান

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী