,

তাজমহল দেখতে খরচ বাড়ল

news-image

কলকাতা প্রতিনিধি : বিখ্যাত স্মৃতিসৌধ তাজমহলের দর্শন ফি এক লাফে ২০০ রুপি বেড়ে গেল। গতকাল সোমবার থেকে তাজমহলের নতুন এই দর্শন ফি কার্যকর হয়েছে।

এখন থেকে তাজমহলের মূল সমাধিস্থল দেখতে দর্শনার্থীদের অতিরিক্ত ২০০ রুপি গুনতে হবে। ভারতীয়দের পাশাপাশি সার্কভুক্ত দেশ ও অন্য দেশের পর্যটকদেরও এই বাড়তি অর্থ খরচ হবে।

আগে ভারতীয়দের ৫০ রুপিতে তাজমহলের মূল সমাধিস্থল দেখার সুযোগ ছিল। কিন্তু এখন তাজমহলের মূল সমাধিস্থল দর্শনসহ সব মিলিয়ে তাঁদের জন্য ফি নির্ধারিত হয়েছে ২৫০ রুপি। যাঁরা শুধু তাজমহল চত্বর দেখবেন, তাঁদের জন্য নির্ধারিত রয়েছে ৫০ রুপি। ৫০ রুপির টিকিট কেটে দর্শনার্থীরা ভেতরে ঢুকতে পারবেন না। দেখতে পারবেন না তাজমহলের মূল সমাধিস্থল। তাঁরা তাজমহলের চারপাশ ও যমুনার সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগের (এএসআই) প্রধান বসন্ত স্বর্ণাকর জানিয়েছেন, এখন থেকে ভারতীয় পর্যটকদের তাজমহল ঘুরে দেখতে খরচ পড়বে মোট ২৫০ রুপি। সার্কভুক্ত দেশের পর্যটকদের দিতে হবে ৭৪০ রুপি। এত দিন সার্কভুক্ত দেশের পর্যটকদের গুনতে হতো ৫৪০ রুপি। আর বিদেশি পর্যটকদের গুনতে হবে ১ হাজার ৩০০ রুপি। আগে বিদেশি পর্যটকদের ১ হাজার ১০০ রুপি খরচ হতো।

বসন্ত স্বর্ণকার বলেন, তাজমহলের মূল সমাধিস্থলে পর্যটকদের ভিড় কমাতে টিকিটের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ভারতের উত্তর প্রদেশের আগ্রা শহরে বিশ্বের সপ্তাশ্চর্যের এক আশ্চর্য ঐতিহাসিক তাজমহল অবস্থিত। মুঘল সম্রাট শাহজাহান তাঁর সহধর্মিণী বেগম মমতাজ মহলের স্মৃতি রক্ষায় গড়ে তোলন এই ভালোবাসার সৌধ। ৪২ একর জায়গাজুড়ে গড়ে তোলা হয় তাজমহল। ১৯৮৩ সালে ইউনেসকো তাজমহলকে বিশ্বের ঐতিহ্যবাহী স্মৃতিসৌধের তালিকাভুক্ত করে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর