,

খালেদা জিয়ার প্রার্থিতা নিয়ে হাইকোর্টের বিভক্ত আদেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : তিন আসনে প্রার্থিতা ফিরে পেতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা রিটে বিভক্ত আদেশ দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি সৈয়দ রেফাত আহম্মেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই বিভক্ত আদেশ হয়।

বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি রুলসহ মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করেছেন। বেঞ্চের অপর বিচারপতি মো. ইকবাল কবির দ্বিমত পোষণ করেছেন। আইনজীবীরা বলেছেন, এখন বিষয়টি প্রধান বিচারপতির কাছে যাবে। তিনি বিষয়টি নিষ্পত্তির জন্য আরেকটি বেঞ্চে পাঠাবেন। এটি তৃতীয় বেঞ্চ হিসেবে পরিচিত।

খালেদা জিয়ার আইনজীবী বদরুদ্দোজা বাদল বলেন, তিন আসনে প্রার্থিতা ফিরে পেতে বিএনপির চেয়ারপারসনের করা তিন রিটে বিভক্ত আদেশ দিয়েছেন হাইকোর্ট। জ্যেষ্ঠ বিচারপতি রুল দিয়ে মনোনয়নপত্র গ্রহণ ও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করেছেন। রুল ইস্যুসহ এই আদেশের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন আরেক বিচারপতি। বিষয়টি প্রধান বিচারপতির কাছে পরবর্তী পদক্ষেপের জন্য পাঠানোর কথাও বলেছেন আদালত।

রাষ্ট্রপক্ষে থাকা ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন বলেন, বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি রুলসহ মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দিয়েছেন। অপর বিচারপতির দ্বিমত পোষণ করে রিট আবেদনগুলো খারিজ করে দিয়েছেন।

খালেদা জিয়া ফেনী-১, বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে তিন আসনের মনোনয়নপত্রই বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। এর বিরুদ্ধে করা আপিল ৮ ডিসেম্বর নামঞ্জুর করে ইসি। এই সিদ্ধান্তের বৈধতা নিয়ে গত রোববার পৃথক তিনটি রিট করেন খালেদা জিয়া। 
প্রথম আলো

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর