,

নির্বাচনী প্রচারণার গান শুনলেন ফখরুল (ভিডিও)

news-image

নিউজ ডেস্ক : জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘ধানের শীষে ডাক দিয়েছে’ নামক গানের সিডির মোড়ক উন্মোচন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই মোড়ক উন্মোচন করেন তিনি।

এ সময় শিল্পী ও কলাকৌশলীদের দলের পক্ষ থেকে ধন্যবাদ জানান মির্জা ফখরুল। এতে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গরেশ্বর চন্দ্র রায়, গীতিকার – এম. হুমায়ুন কবির, সুরকার মকসুদ জামিল মিন্টু ও মুহিন খান, মৌসুমী আশেকান ও রুখসার রহমান উপস্থিত ছিলেন।

সিডি উন্মোচন শেষে বড় পর্দায় প্রজেক্টরে গানের ভিডিও দেখানো হয়। এসময় মির্জা ফখরুলসহ বিএনপি নেতারা গানগুলো শুনেন।

সিডিতে থাকা গানগুলো হলো-

১. ‘আল্লাহ… আল্লাহ
আর কত সইবো মোরা অন্যায়- অবিচার
রহম করো তুমি মাওলা,হে পরোয়ার দিগার
মায়ের মুক্তি ছাড়া মোরা ঘরে ফিরবো না আর…’

২. ধানের শীষে ঢাক দিয়েছে
আয়রে ছুটে আয়।

৩. ‘দে দে সিল মেরে দে
তোরা দেরি করিস না…’

৪. ‘ভোট দাও, ভোট দাও জাতীয় ঐক্যফ্রন্টকে ভোট দাও
ভোট দাও, ভোট দাও, ধানের শীষে ভোট দাও…’

৫. ‘যদি ভোরের সূর্য, আযানের ধ্বনি
পাখির কলরবে…’

৬. ‘গুনে-জ্ঞানে সারাদেশ জুড়ে যার সুনাম
সে যে মোদের মির্জা ফখরুল ইসলাম…’

গান রচনা ও পরিচালনায় ছিলেন এম. হুমায়ুন কবির, সুর ও সংগীত- মকসুদ জামিল মিন্টু, মুহিন খান, মৌসুমী আশেকান ও রুখসার রহমান। সৌজন্যে- মো. আমিনুল ইসলাম, প্রযোজনা ও পরিবেশনা- জিয়া শিশু একাডেমি।

https://www.facebook.com/jagonews24/videos/262091384461626/?t=0

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর