,

ভোটের মাঠে ১৮৪১ প্রার্থী

news-image

নিজস্ব প্রতিবেদক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে লড়বেন এক হাজার ৮৪১ প্রার্থী। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী রয়েছে ৯৬ জন। সারাদেশ থেকে রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো তথ্য বিশ্লেষণ করে সোমবার নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন পরিচালনা শাখা এ তথ্য জানিয়েছে।

রোববার (৯ ডিসেম্বর) ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। গত ২৮ নভেম্বর পর্যন্ত মোট তিন হাজার ৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। আগামী ৩০ ডিসেম্বর হবে ভোটগ্রহণ।

নির্বাচন কমিশন জানিয়েছে, এবার ১৯ দিন প্রচার কাজ চালানোর জন্য সময় পাচ্ছেন প্রার্থীরা। কেননা, প্রচার কাজ বন্ধ করতে হবে ২৮ ডিসেম্বর রাত ১২টায়। এবার নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় পার্টির সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে।

এবার সর্বোচ্চ কুমিল্লা-৩ অাসনে ১৫ জন প্রার্থী রয়েছেন। কয়েকটি জেলায় তিনজন করে প্রার্থী রয়েছেন। ইতোমধ্যে সোমবার প্রার্থিদের প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা। নির্বাচন কমিশন সংসদ নির্বাচনের জন্য ৬৪টি প্রতীক সংরক্ষণ করেছে। এর মধ্যে ৩৯টি নিবন্ধিত দলকে দলীয় প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীদের আলাদা প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

নির্বাচনী আচরণ বিধিমালা অনুযায়ী, প্রতীক পেয়েই প্রার্থিরা নির্বাচনী প্রচারণায় আনুষ্ঠানিকভাবে নামতে পারেন। দেশের বিভিন্ন আসন থেকে আমাদের প্রতিনিধিরা জানিয়েছেন, প্রতীক পেয়ে প্রার্থীরা এলাকায় নেমে পড়েছেন। অনেকে পোস্টারও টানানো শুরু করেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর