,

খ্যাতি খুব ক্ষণস্থায়ী : রাধিকা

news-image

বিনোদন ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তিনি। চলতি বছরের মাঝামাঝি রুপালি পর্দায় অভিষেক হয় তাঁর। সিনেমায় অভিনয় করতে এসে বুঝেছেন, ছোটপর্দার প্রতি একধরনের নাক সিঁটকানো ভাব আছে মানুষের। তিনি জানেন, খ্যাতি চিরকাল থাকে না। তাই খ্যাতির পেছনে ছোটা তাঁর স্বভাবজাত নয়। এই হলেন অভিনেত্রী রাধিকা মদন।

‘মেরি আশিকি তুম সে হি’ ধারাবাহিকে দুই বছর কাজ করেছেন রাধিকা মদন। সেখানেই তাঁর খ্যাতি। বিশাল ভরদ্বাজের ‘পটাকা’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় এ সুন্দরীর।

রাধিকা বলেছেন, ‘যখন তুমি টেলিভিশন থেকে সিনেমায় যাবে, মানুষ ভাববে টিভিতে তুমি একটি নির্দিষ্ট ঘরানার অভিনয় করে এসেছ। তাদের বোঝা দরকার যে, যেসব মানুষ টিভি দেখে, তারা আর দশটা কাজও করে।’

‘তাদের মনোযোগ আকর্ষণের জন্য তোমাকে আরো ছোটখাটো কিছু করতে হবে। এটা সিনেমা হল না যে যখন আলো নিভে যাবে, তুমি শুধু পর্দার দিকেই তাকিয়ে থাকবে’, যোগ করেন তিনি।

টেলিভিশনে জনপ্রিয়তাই রাধিকাকে শিখিয়েছে, তারকাখ্যাতি ক্ষণস্থায়ী। কখনো কখনো সেটা ভালো কাজের বাই-প্রোডাক্টও (উপজাত দ্রব্য) বটে।

“সবসময় জানতাম, খ্যাতি খুবই ক্ষণস্থায়ী। টিভিতে দেখেছি, কত দ্রুত খ্যাতি ধুলিস্যাৎ হয়ে যায়। যতক্ষণ শো অন এয়ারে থাকে, ততক্ষণ তুমি দেবতা। এসবের সঙ্গে নিজেকে না জড়াতে নিজেকে যথেষ্ট প্রস্তুত করেছি। মানুষের প্রশংসা পেলে উচ্ছ্বসিত হই, তবে এটাকে আমার লক্ষ্য করে তুলিনি। আমি বলি না, ‘দয়া করে আমাকে চেনো’।”

‘দর্শকের ভালোবাসা পাওয়াটাকেই আমার একমাত্র উদ্দেশ্য ভাবিনি। নিজের ভেতরেই ছিলাম, আর কোনোভাবে সেটা হয়ে গেছে। নিজে বাস্তবতার মধ্যে আছি কি না, তা প্রত্যেকবার পরখ করে দেখি… যদি ভালো কাজ না করি, কিছুই হবে না’, যোগ করেন রাধিকা।

চলতি বছরে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মিডনাইট ম্যাডনেস বিভাগে দর্শকপ্রিয় সিনেমার পুরস্কার জিতেছে রাধিকার দ্বিতীয় সিনেমা ‘মরদ কো দরদ নেহি হোতা’। আগামী ১৩ ডিসেম্বর ম্যাকাউ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই ছবিটি প্রদর্শিত হবে।

‘এসব হচ্ছে, আমি সত্যিই উচ্ছ্বসিত ও কৃতজ্ঞ। আন্তর্জাতিকভাবে এই ছবিটি পরিচিত হচ্ছে। আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করছি, এর বেশি কিছু ভাবার চেষ্টাও করি না। প্রত্যেক উৎসবের দর্শকই আলাদা আলাদা প্রতিক্রিয়া দেখাচ্ছে। তো আমরা সমানভাবেই কিছুটা নার্ভাস থাকি’, বলেন ২৩ বছর বয়সী এ অভিনেত্রী।

টরন্টো চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছে রাধিকার দ্বিতীয় ছবি। ছবি : সংগৃহীত

রাধিকা মদন আরো বলেন, এমন সময় তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেছেন, যখন ভিন্ন ঘরানার সিনেমা তৈরিতে নির্মাতারা আগ্রহী হচ্ছেন। “নিজেকে সৌভাগ্যবান মনে হয়, এমন সময় ইন্ডাস্ট্রিতে এসেছি, যখন মানুষ সিনেমায় ঝুঁকি নিতে ভয় পাচ্ছেন না। ‘মরদ কো দরদ নেহি হোতা’ ছবিটি খুবই ঝুঁকিপূর্ণ প্রকল্প। মানুষ আমাকে বলত, যদি এই ছবি কাজ না করে, তখন আমি উচ্ছন্নে যাব।”

এই সিনেমায় আরো অভিনয় করেছেন অভিমন্যু দাসানি, গুলশান দেবাইয়া, মহেশ মাঞ্জরেকার ও জিমিত ত্রিবেদী। প্রযোজনা করেছেন রোনি স্ক্রুইওয়ালা ও আরএসভিপি ফিল্মস। সূত্র : ডিএনএ

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর