,

নির্বাচনকালীন ইউএনও-ডিসির স্বাক্ষরে শিক্ষকদের বেতন-ভাতা

news-image

নিজস্ব প্রতিবেদক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের বেতন-ভাতা প্রদানের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক (ডিসি) ও বিভাগীয় কমিশনারের স্বাক্ষরে বিল পাস হবে। নির্বাচনকালীন দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা স্বাক্ষর করতে পারবেন না- এ কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক) জাবেদ আহমেদ জানান, ‘যে সব ব্যক্তি নির্বাচনে মনোনয়ন পেয়েছেন, তারা যে সব শিক্ষাপ্রতিষ্ঠানের সদস্য বা সভাপতি, তারা গভর্নিং বডির কোনও কার্যক্রমে অংশ নিতে পারবেন না। বেতন বিলেও স্বাক্ষর করতে পারবেন না। তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনাররা বেতন বিলে স্বাক্ষর করবেন, যাতে শিক্ষকদের বেতন আটকে না যায়। শিগগিরই এ বিষয়ে নির্দেশনা জারি করা হবে।’

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দলীয় মনোনয়ন পাওয়া ব্যক্তি নির্বাচনকালে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাসহ কোনও কার্যক্রমে অংশ নিতে পারবেন না। নির্বাচন কমিশনের অনুরোধের পর শিক্ষা মন্ত্রণালয় নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে।

প্রসঙ্গত, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে ভোটগ্রহণ কার্যক্রমে থাকবেন শিক্ষকরা। দলীয় মনোনয়ন পাওয়া ব্যক্তিরা যাতে শিক্ষকদের ওপর প্রভাব খাটাতে না পারেন, সে কারণে প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের চিঠি দেয় শিক্ষা মন্ত্রণালয়। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর