,

গুরুতর অসুস্থ অভিনেতা টেলি সামাদ

news-image

বিনোদন ডেস্ক : গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদ।

জানা গেছে, বেশ কয়েক দিন খাবারে কোনো রুচি পাচ্ছিলেন না তিনি। পরে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন। গত মঙ্গলবার তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকদের বরাত দিয়ে টেলি সামাদের মেয়ে কাকলী জানান, টেলি সামাদের বুকে ইনফেকশন আছে। রক্তের প্লাটিলেট কমে যাচ্ছে।

টেলি সামাদের সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। চিকিৎসকরা তার সুস্থতার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

কাকলী আরও জানান, শুক্রবার টেলি সামাদকে নিবিড় পরিচর্যায় নেয়া হয়। এছাড়া শরীরে তিন ব্যাগ রক্ত দেয়া হয়েছে।

ঢাকাই চলচ্চিত্রের অত্যন্ত শক্তিশালী ও জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদ ১৯৭৩ সালে ‘কার বউ’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে পা রাখেন। চার দশকে প্রায় ৬০০ চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর