,

উন্নয়ন-শান্তির পথে তরুণদের ভোট দেয়ার আহ্বান

news-image

নিউজ ডেস্ক : ‘তারুণ্যের প্রথম ভোট উন্নয়নের স্বার্থে হোক, শন্তির পক্ষে হোক’ এই স্লোগান সামনে রেখে উদ্বোধন করা হয়েছে হ্যাশট্যাগ ‘iambangladesh’।

উদ্বোধনী অনুষ্ঠানে উন্নয়নের স্বার্থে শান্তির পক্ষে তরুণদের ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন দেশের বিভিন্ন ক্ষেত্রের সফল ও বিশিষ্ট ব্যক্তিত্বরা।

তারা বলেছেন, আগামী ৩০ ডিসেম্বর দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন। যার যার জায়গা থেকে কাজ করতে হবে। তরুণদের সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হবে। নিজের ভোট নিজেকেই দিতে হবে।

সোমবার জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই হ্যাশট্যাগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (এফবিসিসিআই), পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ), ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (ডিসিসিআই) এবং মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টিজসহ সামাজিক সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।

বিজিএমইএর সাবেক সভাপতি মো:আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক ছিলেন, এফবিসিসিআই-এর সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএর সভাপতি মো. সিদ্দিকুর রহমান, ডিসিসিআই সভাপতি আবুল কাশেম খান, এমসিসিআই সভাপতি নিহাদ কবির, বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান, গাজী টেলিভিশন ও সারাবাংলা ডট নেটের প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা, চিত্র নায়ক ফেরদৌসসহ আরও অনেকেই। এ সময় তরুণদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিথিরা। অনুষ্ঠানে সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, সিঙ্গাপুর যেমন লিকুয়া, মালয়েশিয়া যেমন মাহাথির মোহাম্মদ এবং জাপান যেমন লিবারেল ডেমোক্রেটিক পার্টি দীর্ঘদিন ক্ষমতায় থেকে দেশকে এগিয়ে নিয়ে গেছে, তেমনি শেখ হাসিনার নেতৃত্বে নিয়ন্ত্রিত দুর্নীতির দেশ গড়ে তুলতে হবে। তরুণদের নিজের বিবেক বিবেচনা দিয়ে সত্যের পথে ভোট দিতে হবে।

সাকিব আল হাসান বলেন, সব সময়ই কিছু পক্ষ ও বিপক্ষ থাকবে। কিন্তু দিন শেষে দেখা যাবে বোধ দিয়ে, চিন্তা দিয়ে মনুষ ঠিক কাজই করবে। সব বিষয়ে আপনাদের পারদর্শী হতে হবে না। যার যার জায়গা থেকে সেরাটাই করতে হবে। তরুণরা শুধু চাকরির জন্য ঘুরবে না। এমন কিছু করবে যাতে সে নিজেই হাজার হাজার মানুষকে চাকরি দিতে পরবে।

তিনি বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে নৌকা মার্কায় ভোট দিতে হবে।

ফেরদৌস বলেন, সঙ্গীত উৎসবে যেমন মাইলের পর মাইল লাইন দিয়ে তরুণদের ঢুকতে দেখা যায়, ভোটের দিনও তেমনি সকাল সকাল তরুণদের ভোট কেন্দ্রে যেতে হবে। আপনার একটা ভোট অত্যন্ত মূল্যবান। দেশের জন্য স্বাধীনতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সঠিক জায়গায় ভোট দেয়ার পরই পেতে পারবেন কেমন বাংলদেশ দেখতে চান।

আতিকুল ইসলাম বলেন, এমন বাংলাদেশ চাই যেদিন নির্বাচন হবে কিন্তু কেউ টেরই পাবে না। সব কিছুই স্বাভাবিক ভাবে চলবে। আমরা শান্তির পক্ষে। উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে তরুণদেরকেই এগিয়ে আসতে হবে।

এক প্রশ্নের জবাবে সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, সাংবাদিকদের সবসময়ই প্রতিকুল পরিবেশে সংগ্রাম করে কাজ করতে হয়। সেখানে কোন আইন দিয়ে অনুসন্ধানী সাংবাদিকতা বন্ধ করা যাবে না। সাংবাদিকরা তাদের কাজ করে যাবেই।

সিদ্দিকুর রহমান বলেন, যদি সত্যকে সত্য বলেন আর মিথ্যাকে সত্য বানাতে না চান তাহলে ডিজিটাল আইন কোন সদস্য হবে না। এই আইন সবার জন্যই করা হয়েছে।

নিহাদ কবির বলেন, তরুণদের শুধু পাঁচ বছর পর পর ভোট দিয়ে দায়িত্ব শেষ করলে হবে না। তাদের পার্টটাইম নাগরিক হলে চলবে না, ইনগেইজ নাগরিক হতে হবে। তাহলেই তাদের কাঙ্খিত চাওয়া পূরণ হবে। যুগান্তর

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর