,

বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে সহজে হারায়নি!

news-image

স্পোটস ডেস্ক : ৮৯ বল আর ৫ উইকেট বাকি থাকতে জয়-তবুও যোশি বলছেন, বাংলাদেশের কষ্ট হয়েছে জিততে! তিনি অবশ্য আক্ষরিক অর্থে ‘কষ্ট’ বোঝাননি। বলতে চেয়েছেন বোলারদের চেষ্টাটা ছিল অসাধারণ। আর ভালো প্রচেষ্টার পূর্ব শর্তই তো কষ্ট-পরিশ্রম।

আজ বিকেলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ দল যেভাবে অনুশীলন করল তাতে মনে হলো কাল সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ হারেনি, হেরেছে বাংলাদেশ! তাদের সামনে এখন সিরিজ বাঁচানোর সমীকরণ। দ্বিতীয় ম্যাচটা জিততেই হবে—এই লক্ষ্যে কঠোর অনুশীলন করছেন ক্রিকেটাররা।

আজ ছিল বাংলাদেশ দলের ঐচ্ছিক অনুশীলন। ঐচ্ছিক অনুশীলনে পুরো কোচিং স্টাফ তো বটেই, অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, ইমরুল কায়েস, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, আবু হায়দার রনি, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু, সাইফউদ্দীনরাও এসেছেন। বাংলাদেশের ক্রিকেটাররা যখন ঘাম ঝরাচ্ছেন, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা তখন হোটেলে নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন। ক্যারিবীয়রা অনুশীলন করার প্রয়োজন দেখেনি।

অনুশীলন শেষে দলের স্পিন কোচ সুনীল যোশি এলেন সংবাদমাধ্যমের সামনে। সহজ জয়ের পর আজ দলের ‘মুড’টা কেমন? প্রশ্নটা শুনেই আপত্তি করলেন বাংলাদেশ দলের ভারতীয় স্পিন কোচ, ‘সহজ জয় বলছেন? আমি তো মনে করি অনেক কষ্ট করেই জিততে হয়েছে আমাদের!’ কষ্টের জয়? ৮৯ বল আর ৫ উইকেট বাকি থাকতে জয়—তবুও যোশি বলছেন, কষ্টের জয়! বাংলাদেশ দলের স্পিন কোচ একটু ব্যাখ্যা করেই বললেন বিষয়টা, ‘ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং গুঁড়িয়ে দিতে বোলাররা অনেক ভালো করেছে। ওদের ১৯০ রানে (আসলে ১৯৫) আটকে ফেলেছে। যদি আপনি আমাদের বোলিং আক্রমণের দিকে তাকান প্রত্যেকেই ভালো করছে। বেশির ভাগ বোলার ৩০ রানের বেশি দেয়নি।’ মজাটা হচ্ছে ঠিক এর পর যোশি বললেন, ‘৫ উইকেট ও ১৫ ওভার হাতে রেখে জয়—সহজ জয়ই বলতে পারেন।’

যোশি আক্ষরিক অর্থে ‘কষ্ট’ বোঝাননি। বলতে চেয়েছেন বোলারদের চেষ্টাটা অসাধারণ ছিল। আর ভালো প্রচেষ্টার পূর্ব শর্তই তো কষ্ট-পরিশ্রম। ১-০ ব্যবধানে সিরিজে যখন এগিয়ে, বাংলাদেশের সামনে সুযোগ কাল সিরিজটা নিজেদের করে নেওয়া। যোশিও মনে করেন, সুযোগটা হাতছাড়া করা যাবে না, ‘আমাদের জেতা দরকার। জয়টা খুবই গুরুত্বপূর্ণ। কাল যদি জিতি, তাহলে সব নিষ্পত্তি হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিংয়ে আরও উন্নতি করা। যখন আপনার মনোযোগ জয়ে, তিন বিভাগেই আপনাকে ভালো করতে হবে।’

কাল মাশরাফিকে যখন জিজ্ঞেস করা হলো, সিরিজ নিষ্পত্তি সিলেটে না মিরপুরেই করে ফেলতে চান? বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক অবশ্য ঢাকা-সিলেট নিয়ে ভাবতে চান না, ‘সিলেটের চিন্তা এখনই করা ঠিক হবে না। আগামীকাল (আজ) আমার ঠিক ভাবে প্রস্তুতি নিতে হবে, সবাইকে আবার তৈরি হতে হবে। পরের ম্যাচটা যেন একইভাবে খেলতে পারি।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর