,

মোটরগাড়ি প্রতীক পেলেন ইমরান এইচ সরকার

news-image

নিউজ ডেস্ক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরগাড়ি প্রতীকে লড়বেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

আজ সোমবার দুপুরে কুড়িগ্রাম কালেক্টরেট সম্মেলন কক্ষে আসন্ন নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দকালে তার হাতে এই প্রতীকের নমুনা তুলে দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোছা. সুলতানা পরাভীন।

প্রতীক পাওয়ার পর ইমরান এইচ সরকার গণমাধ্যমকে বলেন, সামান্য ভুলের জন্য মনোনয়নপত্র বাতিল করলেও উচ্চ আদালতের নির্দেশানায় নির্বাচনে অংশ নিতে পারছি। সেই মোতাবেক আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতীক বরাদ্দ পেয়েছি মোটরগাড়ি।

আরো জানা গেছে, মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত ভোটার তালিকার ক্রমিক নম্বর ভুল থাকায় তা বাতিল করেন কুড়িগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোছা. সুলতানা পরাভীন। কিন্তু আজ সোমবার প্রতীক নেয়ার সময় ইমরান এইচ সরকার উচ্চ আদালতের নির্দেশনার কাগজপত্র জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে হস্তান্তর করলে তিনি তাঁকে বৈধ প্রার্থী বলে ঘোষণা করেন। কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর