,

‘কোয়ান্টিটি নয়, কোয়ালিটিতে বিশ্বাস করি’

news-image

বিনোদন ডেস্ক : চলতি বছর ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত ‘হলুদবনি’ সিনেমার শুটিং শেষ করেছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এছাড়া অরিন্দম শীলের ‘বালিঘর’ সিনেমায় তার অভিনয় করার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত সিনেমাটি থেকে সরে দাঁড়ান এই অভিনেত্রী। এবার কলকাতার ‘বোবা রহস্য’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিশা। এটি পরিচালনা করবেন কলকাতার পরিচালক অভিষেক বাগচি। রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন নুসরাত ইমরোজ তিশা।

এ প্রসঙ্গে তিশা বলেন, ‘আমি গত পরশু সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছি। শুধু সিনেমা না, সব কাজই কম কম করি। কোয়ান্টিটি নয়, কোয়ালিটিতে বিশ্বাস করি। এ সিনেমার চিত্রনাট্য আমার ভালো লেগেছে। আশা করছি, কাজও ভালো হবে। ওদের ক্যানভাস অনেক বড় এবং সহশিল্পীরাও ভালো। আমার বিশ্বাস অভিষেক ডিরেকশন ভালো দিবে। আমার অভিনীত যেসব সিনেমা দর্শক পছন্দ করেছেন আশা করি, সেগুলোর মতো এ সিনেমাটিও দর্শকের ভালো লাগবে।’

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তিশা। তার বিপরীতে অভিনয় করবেন বাংলাদেশের মডেল-অভিনেতা আমান রেজা। এ চিত্রনায়ক রাইজিংবিডিকে বলেন, ‘সংক্ষেপে বলব, এটি ভালো সিনেমা, গল্পের সিনেমা।’ এছাড়াও সিনেমাটিতে অভিনয় করবেন কলকাতার সব্যসাচী চক্রবর্তী, খরাজ মুখার্জি, সুদীপ্ত চক্রবর্তী, দর্শনা বণিক, রাহুল ব্যানার্জি, অরিন্দম বসুসহ অনেকে।

আগামী জানুয়ারির মাঝামাঝিতে থ্রিলার, রোমান্স ও গোয়েন্দাধর্মী গল্পের এ সিনেমার শুটিং শুরু করবেন তিশা। ভারতের পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ডসহ বিভিন্ন স্থানে দৃশ্যধারণের কাজ হবে। এটি প্রযোজনা করছেন সাগর সেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর