,

বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ৪৭তম মৃত্যুবার্ষিকী আজ

news-image

বাঙালি জাতির অহংকার ও স্বাধীনতাযুদ্ধের বীর সেনানি বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ৪৭তম শাহাদাতবার্ষিকী আজ। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি খুলনায় পাকিস্তানি সেনাবাহিনী ও রাজাকারদের ছোড়া বোমায় দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন।এ উপলক্ষে আজ শহীদ বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ফাউন্ডেশনের উদ্যোগে তার গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন নগরে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

১৯৭১ সালের ১০ ডিসেম্বর খুলনার রূপসা নদীতে মুক্তিযোদ্ধাদের বহনকারী যুদ্ধজাহাজ পলাশের ইঞ্জিন রুমের দায়িত্ব পালনের সময় পাকিস্তানি সেনা ও রাজাকার-আলবদর বাহিনীর ছোড়া বোমা ইঞ্জিন রুমে আঘাত করলে তাতে আগুন ধরে যায়। দগ্ধ রুহুল আমিন ঝাঁপিয়ে পড়েন রূপসা নদীতে। পাড়েও এসে পৌঁছান একসময়। অপেক্ষমাণ রাজাকারের দল বেয়নেট দিয়ে হত্যা করে এই বীরসন্তানকে।

তার তিন মেয়ে জাকিয়া খাতুন, নূরজাহান বেগম, ফাতেমা বেগম ও দুই ছেলে মোহাম্মদ আলী বাহার ও শওকত আলীর মধ্যে মোহাম্মদ আলী বাহার মারা গেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর